advertisement

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, শিক্ষানবিশকালে বেতন ৮৩ হাজার

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, শিক্ষানবিশকালে বেতন ৮৩ হাজার
ফটো কার্ড প্রিন্ট

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, শিক্ষানবিশকালে বেতন ৮৩ হাজার টাকাবেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)’ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে লোকবল নিয়োগ দেবে। যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ নভেম্বর।

পদের নাম ও পদসংখ্যা পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি পদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা যেকোনো ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৪-এর মধ্যে সর্বনিম্ন ৩ থাকতে হবে।

এ ছাড়া এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ–৫-এর মধ্যে ন্যূনতম ৪ থাকতে হবে (অথবা ও/এ লেভেলের সমমানের ফলাফল)।বয়সসীমা ও অন্যান্য যোগ্যতা বয়সসীমা: ১৮ নভেম্বর ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।দক্ষতা: বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, নেতৃত্ব দেওয়ার গুণাবলি এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে।বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরাবেতনকাঠামো, সুবিধাগুলোশিক্ষানবিশকালীন বেতন: ১ বছরের সমন্বিত শিক্ষা ও ঘূর্ণায়মান (রোটেশনাল) ট্রেনিং প্রোগ্রাম চলাকালে সাকল্যে মাসিক বেতন হবে ৮...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ২৪ জন আহত নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ২৪ জন আহত সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু: বাবার দাবি, খুন! সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু: বাবার দাবি, খুন! পালিয়ে থাকতে চঞ্চল বিশ্বাস থেকে হলেন সুজা বিশ্বাস, ১৩ বছর পর সিআইডির জালে পালিয়ে থাকতে চঞ্চল বিশ্বাস থেকে হলেন সুজা বিশ্বাস, ১৩ বছর পর সিআইডির জালে
advertisement

‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান

‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম রান নিয়েই সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম

কখনো দায় স্বীকার করে নেন অকপটে, কখনো আবার হাসিমুখে দেন ব্যর্থতার ব্যাখ্যা। মধ্যাহ্নভোজের আগেই ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ কীভাবে প্রথম ইনিংসে অলআউট হয়ে গেল, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাদমান ইসলাম পাশে দাঁড়ালেন সতীর্থদের। কিন্তু সব ছাপিয়ে আজ সংবাদ সম্মেলনে মুখ্য হয়ে উঠল তাঁর সেঞ্চুরিটাই।ওপেনিং নিয়ে কয়েক বছর ধরেই রীতিমতো দুর্ভোগ পোহাচ্ছে বাংলাদেশ দল। সাদমানের তিন অঙ্কে পৌঁছানোটা তাই পুরো দলের জন্যই স্বস্তির।

ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি পাওয়ার পর স্বস্তি পাওয়ার কথা তাঁর নিজেরও।তবে আজ দিন শেষে সাদমান দিয়েছেন আরও বড় কিছুর প্রতিশ্রুতি, ‘আমরা টপ অর্ডাররা যদি এই স্কোরটা আরেকটু বড়—১৫০, ১৭০ বা ২০০ করতে পারতাম, তাহলে হয়তো দলের রান সাড়ে চার শ বা পাঁচ শ থাকত…আমাদের ভুল হয়ে গেছে। এরপর যখন এমন পরিস্থিতি আসবে, চেষ্টা থাকবে যত বড় করা যায়।’দেড় শ বা দুই শ তো একটু দূরের পথই, সাদমানের জন্য সেঞ্চুরির অপেক্ষাটাই একটু দীর্ঘ হয়ে গিয়েছিল।

এবারের সেঞ্চুরিটাই যেমন এসেছে ১৭ ইনিংস পর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি
‘অ্যাবিউজ বিয়ন্ড দ্য স্ক্রিন’ (পর্দা ছাপিয়ে সহিংসতা) শীর্ষক’ গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা। বাংলাদেশ মহিলা পরিষদ ও ডিজিট্যালি রাইটের উদ্যোগে এ গবেষণা হয়

অনলাইনে নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে ফেসবুক ও মেসেঞ্জার সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ ও ডিজিট্যালি রাইটের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।গবেষণায় বলা হয়েছে, অনলাইনে প্রযুক্তিসহায়ক ৮ ধরনের সহিংসতার শিকার হচ্ছেন প্রায় ৪৬ শতাংশ নারী। সক্রিয়ভাবে ইন্টারনেট ব্যবহারকারী নারীদের মধ্যে এ হার প্রায় ৬৪ শতাংশ।

এ বছরের ৭ থেকে ১৩ জানুয়ারি ১৫ থেকে ৫৫ বছর বয়সী ৫২১ কিশোরী ও নারীর ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়।‘অ্যাবিউজ বিয়ন্ড দ্য স্ক্রিন’ (পর্দা ছাপিয়ে সহিংসতা) শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও সিলেটের সিটি করপোরেশনভুক্ত এলাকা এবং উপজেলায় এ জরিপ চালানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন
রায়হান উদ্দিন আহমদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি এসআই আকবর হোসেন

সিলেটে ছয় বছর আগে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিন আহমদ হত্যা মামলার প্রধান আসামি পুলিশ থেকে সাময়িক বরখাস্তকৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একই মামলায় অভিযুক্ত কনস্টেবল হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদ এ রায় দেন।

রায়ে অপর তিন আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন এসআই হাসান উদ্দিন, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহি ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান। রায়ের সময় হাজতে থাকা একমাত্র আসামি আশেক এলাহি শুধু আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন বলেন, মামলায় ৬৯ জন সাক্ষীর মধ্যে ৬১ জন সাক্ষ্য দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন