চলতি বছরকে হরর সিনেমা–সিরিজের বছর বললে কি খুব একটা ভুল বলা হয়? সম্ভবত না। প্রেক্ষাগৃহে ‘অবসেশন’, ‘ব্যাকরুমস’, ‘রেসিডেন্ট ইভিল’ সিনেমার দাপটের সঙ্গে ওটিটিতে সাফল্য দেখিয়েছে কয়েকটি সিনেমা ও সিরিজ। সেই ধারায় সর্বশেষ সংযোজন ওয়েব সিরিজ ‘ক্রিস্টাল লেক’। মুক্তির প্রথম ১১ দিনেই যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককে সিরিজটি দেখা হয়েছে ১৩০ কোটি মিনিট।
ওটিটি প্ল্যাটফর্ম পিককের সর্বকালের সবচেয়ে বেশি দেখা মৌলিক চিত্রনাট্যনির্ভর সিরিজের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে এটি। জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’-এর প্রেক্ষাপটে নির্মিত সিরিজটি নতুন করে আলোচনায় এনেছে ভয়ংকর এক মা ও তাঁর ছেলের গল্প। পিককের সাফল্যের তালিকায় চতুর্থ ১৫ অক্টোবর ‘ক্রিস্টাল লেক’-এর একসঙ্গে আটটি পর্ব মুক্তি পায়।
প্রথম ১১ দিনের দর্শনসময়ের হিসাবে এর চেয়ে এগিয়ে রয়েছে পিককের তিনটি মৌলিক সিরিজ—‘দ্য বেস্ট ম্যান: দ্য ফাইনাল চ্যাপ্টারস’, ‘অল হার ফল্ট’ এবং ‘দ্য ফাইভ স্টার উইকেন্ড’-এর প্রথম মৌসুম।
সূত্র: প্রথম আলো

পাঠকের ছবি (২৯ অক্টোবর ২০২৬)
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বন্ধুসভার সাংগঠনিক সভা
বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে
ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই ব...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন