advertisement

৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসায় মিলল মায়ের লাশ

৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসায় মিলল মায়ের লাশ
চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগমের লাশ উদ্ধার করা হয়
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মুখে হালকা লালচে দাগ রয়েছে। ব্যবহৃত দুটি মুঠোফোনও পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছেন তাঁর ছেলে।গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির সরকারি পুকুরপাড়সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরও বাসার পেছনের লোহার দরজা খোলা দেখে কয়েকজন ভাড়াটে ভেতরে যান। নূর নাহারের শোবার ঘরের দরজাও খোলা ছিল। ঘরে ঢুকে তাঁরা বিছানায় তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ জানায়, নূর নাহার দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন।

প্রায় ৪৫ দিন আগে রক্তের ক্যানসারে তাঁর এক ছেলে মারা যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক বইয়ের পাতায় স্বপ্ন আর সুস্থতায় দিনযাপন বইয়ের পাতায় স্বপ্ন আর সুস্থতায় দিনযাপন ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ... এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল
advertisement

যান্ত্রিক ত্রুটির ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ..

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস

প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস

ইসলামি আইনশাস্ত্রে ‘মাজহাব’ বলতে বোঝায় কোনো নির্দিষ্ট মুজতাহিদ ইমামের কোরআন ও হাদিস থেকে প্রণীত গবেষণালব্ধ আইনি সিদ্ধান্তের (ইজতিহাদ) সমষ্টি।ইসলামে কোনো নির্দিষ্ট মাজহাব অনুসরণ করা ইবাদত পালনের একটি সুশৃঙ্খল মাধ্যম।

ফিকহ শাস্ত্রের জ্ঞান অর্জনেও মাজহাব অনুসরণের গুরুত্ব অপরিসীম।ইমাম জাহাবি উল্লেখ করেছেন যে শিক্ষার্থীর উচিত প্রথমে ফিকহের যেকোনো একটি মাজহাবি গ্রন্থ মুখস্থ করা, ব্যাখ্যা পাঠ করা এবং পরবর্তীকালে দলিলের শক্তিমত্তা বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করা।

(আজ–জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ৮/৯০–৯১, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৮৫)মাজহাব পরিবর্তনের কারণসমূহ মুসলিম পণ্ডিতদের এক মাজহাব থেকে অন্য মাজহাবে স্থানান্তরিত হওয়ার পেছনে দুই ধরনের কারণ ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক

ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক

বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন সিরিজও বাজারে এনেছে তারা। নতুন এই সংযোজনে দৈনন্দিন রান্না ও ঘরোয়া জীবনযাপনে আরও সুবিধা যোগ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।গৃহস্থালির কাজকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে দেশের বাজারে নতুন পণ্য নিয়ে এসেছে হায়ার বাংলাদেশ। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে প্রিমিয়াম টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার।

পাশাপাশি, বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন সিরিজও বাজারে এনেছে তারা। নতুন এই সংযোজনে দৈনন্দিন রান্না ও ঘরোয়া জীবনযাপনে আরও সুবিধা যোগ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। গত ২৬ অক্টোবর ঢাকার গুলশানে হায়ারের ফ্ল্যাগশিপ স্টোরে নতুন পণ্যগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেডের সিইও ফ্যান জিং, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আশরাফুল আলমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।নিরাপত্তা ও আধুনিক নকশায় টাইগ্রিস ওয়াটার হিটারনতুন টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটারে গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা, উন্নত প্রযুক্তি ও আধুনিক নকশায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন