advertisement

এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের

এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের
মাঠের বাইরের এক ঘটনায় বিতর্কের মুখে কিলিয়ান এমবাপ্পে
ফটো কার্ড প্রিন্ট

একটি মিম নিয়ে মন্তব্য, তাতেই চটে লাল চীন। খেসারত দিতে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ, এমনকি লা লিগাকে। ফরাসি তারকার মন্তব্যের জেরে স্পেনে লা লিগার সম্প্রচার বন্ধ করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। এরই মধ্যে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ করেছে রিয়ালও। কিন্তু তাতেও মন গলেনি চীনের। বরং স্পষ্ট জানিয়ে দিয়েছে, রিয়াল মাদ্রিদের ব্যাখ্যায় তারা সন্তুষ্ট নয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদন অনুযায়ী, চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) স্পোর্টস অ্যান্ড ইয়ুথ সেন্টারের এক মুখপাত্র রিয়াল মাদ্রিদের বিবৃতি প্রত্যাখ্যান করেছেন। এমবাপ্পের মন্তব্যকে ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতার আওতায় ফেলার চেষ্টাও মানতে নারাজ চীন।

তাদের মতে, ওই মন্তব্য মতপ্রকাশের স্বাধীনতার সীমা ছাড়িয়ে গেছে।চীনা সম্প্রচারমাধ্যমটির বক্তব্য, ‘এমবাপ্পে কখনো কাউকে অপমান করতে চাননি’ এবং তাঁর ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রয়েছে—রিয়াল মাদ্রিদের এমন ব্যাখ্যা তারা গ্রহণ করছে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হার আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হার ‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান ‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান বোলারদের সঙ্গে ওই দুই ক্যাচে বাংলাদেশের দিন বোলারদের সঙ্গে ওই দুই ক্যাচে বাংলাদেশের দিন খেলতে এসেই দলকে ফাইনালে নিলেন সাবিনা, শেষ লড়াইয়ে ফরহাদের সামনে কলসিন্দুর খেলতে এসেই দলকে ফাইনালে নিলেন সাবিনা, শেষ লড়াইয়ে ফরহাদের সামনে কলসিন্দুর
advertisement

হঠাৎ বিয়ের সাজে সাদিয়া আয়মান, ঘটনা কী?

হঠাৎ বিয়ের সাজে সাদিয়া আয়মান, ঘটনা কী?

বিয়ের মৌসুম এলেই কনের সাজে তারকাদের দেখার আগ্রহ বাড়ে ভক্তদের। প্রিয় অভিনেত্রীকে বধূরূপে দেখতে চান অনেকেই। আর সেই সাজে হঠাৎ....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৭১৭ রানের ম্যাচ জিতে ২১ বছরের আক্ষেপ ঘোচালো ইংল্যান্ড

৭১৭ রানের ম্যাচ জিতে ২১ বছরের আক্ষেপ ঘোচালো ইংল্যান্ড

৭১৭ রানের হাইস্কোরিং এক লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারালো ইংলিশরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি

দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি
ঢাকা ওয়াসার কার্যক্রমে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে  হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দুই মাসের মধ্যে ঢাকা ওয়াসার চলমান প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যর্থ কর্মকর্তাদের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনের সম্মেলনকক্ষে সংস্থাটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভা হয়।

সেখানে সংস্থাটির কার্যক্রমে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে এমন হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাস পর তিনি আবার ওয়াসার কার্যক্রম পর্যালোচনা করবেন। এর মধ্যে দৃশ্যমান ও আমূল পরিবর্তন দেখতে চান তিনি।

ওয়াসার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, গত সাত মাসে সংস্থাটির কার্যক্রমে নতুন কোনো উল্লেখযোগ্য উদ্ভাবন কিংবা চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নে কাঙ্ক্ষিত গতি দেখা যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন