advertisement

বোলারদের সঙ্গে ওই দুই ক্যাচে বাংলাদেশের দিন

বোলারদের সঙ্গে ওই দুই ক্যাচে বাংলাদেশের দিন
দ্বিতীয় দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২ (সাদমান ১০৫; ওয়ারিক্যান ৫/৫৩)। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩৪/৪ (ক্যাম্পবেল ৫৪; তাইজুল ২/৪৪)।চোখে লেগে থাকার মতো দুটি ক্যাচ!মেহেদী হাসান মিরাজের টার্ন করে বেরিয়ে যাওয়া বল ছুঁয়ে গেল জন ক্যাম্পবেলের ব্যাট। স্লিপে বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচটা নিলেন নাজমুল হোসেন।নাজমুলের ওই ক্যাচ ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩১তম ওভারে, পরের ক্যাচটি ৩৬তম ওভারের দ্বিতীয় বলে।

বোলার এবার তাইজুল ইসলাম, ভেতরে ঢোকা বলে সিলি পয়েন্টে কাবেম হজের সহজ ক্যাচটা নিলেন মুমিনুল হক। দেখতে সহজ, আসলে ত্বরিত প্রতিক্রিয়া না দেখালে সিলি পয়েন্টে কোনো ক্যাচই সহজ নয়।বৃষ্টিবিঘ্নিত দিনের শেষ সেশনের এই দুই দারুণ ক্যাচের কারণেই মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটাকে পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের বলার উপায় নেই।

নইলে দিনের প্রথম সেশনে ৭ উইকেট হারিয়ে যেভাবে হুড়মুড় করে ভেঙে পড়ে ঝড়ের বেগে শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস; স্বাগতিকদের তা কোনো শুভদিনের বার্তা দেয়নি।গতকাল প্রথম দিন শেষে ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের আশাবাদ ছিল প্রথম ইনিংসে অন্তত চার শ রান করার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান ‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের খেলতে এসেই দলকে ফাইনালে নিলেন সাবিনা, শেষ লড়াইয়ে ফরহাদের সামনে কলসিন্দুর খেলতে এসেই দলকে ফাইনালে নিলেন সাবিনা, শেষ লড়াইয়ে ফরহাদের সামনে কলসিন্দুর নাহিদ রানার মধ্যে সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখেন বিশপ নাহিদ রানার মধ্যে সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখেন বিশপ গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা
advertisement

মশা মারতে ফগার মেশিনেরও সংকট!

মশা মারতে ফগার মেশিনেরও সংকট!

ফরিদপুরে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। নতুন করে দুজনের মৃত্যুতে চলতি মৌসুমে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান

‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম রান নিয়েই সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম

কখনো দায় স্বীকার করে নেন অকপটে, কখনো আবার হাসিমুখে দেন ব্যর্থতার ব্যাখ্যা। মধ্যাহ্নভোজের আগেই ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ কীভাবে প্রথম ইনিংসে অলআউট হয়ে গেল, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাদমান ইসলাম পাশে দাঁড়ালেন সতীর্থদের। কিন্তু সব ছাপিয়ে আজ সংবাদ সম্মেলনে মুখ্য হয়ে উঠল তাঁর সেঞ্চুরিটাই।ওপেনিং নিয়ে কয়েক বছর ধরেই রীতিমতো দুর্ভোগ পোহাচ্ছে বাংলাদেশ দল। সাদমানের তিন অঙ্কে পৌঁছানোটা তাই পুরো দলের জন্যই স্বস্তির।

ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি পাওয়ার পর স্বস্তি পাওয়ার কথা তাঁর নিজেরও।তবে আজ দিন শেষে সাদমান দিয়েছেন আরও বড় কিছুর প্রতিশ্রুতি, ‘আমরা টপ অর্ডাররা যদি এই স্কোরটা আরেকটু বড়—১৫০, ১৭০ বা ২০০ করতে পারতাম, তাহলে হয়তো দলের রান সাড়ে চার শ বা পাঁচ শ থাকত…আমাদের ভুল হয়ে গেছে। এরপর যখন এমন পরিস্থিতি আসবে, চেষ্টা থাকবে যত বড় করা যায়।’দেড় শ বা দুই শ তো একটু দূরের পথই, সাদমানের জন্য সেঞ্চুরির অপেক্ষাটাই একটু দীর্ঘ হয়ে গিয়েছিল।

এবারের সেঞ্চুরিটাই যেমন এসেছে ১৭ ইনিংস পর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি
‘অ্যাবিউজ বিয়ন্ড দ্য স্ক্রিন’ (পর্দা ছাপিয়ে সহিংসতা) শীর্ষক’ গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা। বাংলাদেশ মহিলা পরিষদ ও ডিজিট্যালি রাইটের উদ্যোগে এ গবেষণা হয়

অনলাইনে নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে ফেসবুক ও মেসেঞ্জার সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ ও ডিজিট্যালি রাইটের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।গবেষণায় বলা হয়েছে, অনলাইনে প্রযুক্তিসহায়ক ৮ ধরনের সহিংসতার শিকার হচ্ছেন প্রায় ৪৬ শতাংশ নারী। সক্রিয়ভাবে ইন্টারনেট ব্যবহারকারী নারীদের মধ্যে এ হার প্রায় ৬৪ শতাংশ।

এ বছরের ৭ থেকে ১৩ জানুয়ারি ১৫ থেকে ৫৫ বছর বয়সী ৫২১ কিশোরী ও নারীর ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়।‘অ্যাবিউজ বিয়ন্ড দ্য স্ক্রিন’ (পর্দা ছাপিয়ে সহিংসতা) শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও সিলেটের সিটি করপোরেশনভুক্ত এলাকা এবং উপজেলায় এ জরিপ চালানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন