মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আড্ডা থেকে নাম, সেই প্রেমতলা বদলে গেছে, আছে শুধু নামের গল্প
একসময় চারপাশে ছিল ফসলের মাঠ। সেই মাঠের মাঝখান দিয়ে চলে গেছে মেঠো পথ। পথের পাশে দাঁড়িয়ে ছিল বিশাল এক বটগাছ। ক্লান্ত পথচারীরা গাছটির ছায়ায় বিশ্রাম নিতেন। আশপাশের গ্রামের কিশোর-তরুণেরা সেখানে বসে আড্ডা দিতেন, খেলাধুলা করতেন।সেই মেঠো পথ একসময় ইট বিছানো সড়কে পরিণত হয়। চলাচল শুরু হয় বাস, রিকশা ও ভ্যানের। কিন্তু একই এলাকায় কাছাকাছি দূরত্বে দুটি কোটাপাড়া থাকায় পথচারী ও যানবাহনের চালকদের বিভ্রান্তিতে পড়তে হতো।
সেই বিভ্রান্তি দূর করতে একটি কোটাপাড়ার নামকরণ করা হয় ‘প্রেমতলা’। শরীয়তপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাঘিয়ার একটি অংশে এই ‘প্রেমতলা’র অবস্থান।৩৬ বছরের ব্যবধানে সেই নির্জন পথের দুই পাশের ফসলি জমিতে গড়ে উঠেছে বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। এখন প্রেমতলা শরীয়তপুর পৌরসভার অন্যতম জনবহুল ও ব্যস্ততম এলাকা।
প্রতিদিন হাজারো মানুষের পদচারণে মুখর থাকে এখানকার বাসস্ট্যান্ড ও বাজার।
সূত্র: প্রথম আলো
হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
টিভিতে আজকের খেলা, ৬ নভেম্বর ২০২৬
মূল সূত্র: বিস্তারিত পড়ুন

পোশাকশিল্পের প্রতিষ্ঠাতা জিয়া, তাই বিএনপির দরদও সবচেয়ে বেশি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে পরিবর্তন শুরু হয়েছে: ইরান
নামাজের সময়সূচি: ৬ নভেম্বর ২০২৬

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন