advertisement

সরকারকে আমদানির উদ্যোগ নিতে হবে

সরকারকে আমদানির উদ্যোগ নিতে হবে
সম্পাদকীয়
ফটো কার্ড প্রিন্ট

এক মাসের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম দুই দফা বেড়ে যাওয়ার ঘটনাকে কোনোভাবেই স্বাভাবিক প্রক্রিয়া বলার সুযোগ নেই। দেশের বাজারে দেড় মাসের বেশি সময় ধরে এলপিজির সরবরাহ প্রয়োজনের তুলনায় কম। সরকার-নির্ধারিত দামের চেয়ে ৪০০–৬০০ টাকা বেশি দামে ভোক্তাদের এলপিজি কিনতে হচ্ছে।

নতুন করে দাম বাড়ানোর পরও গ্রাহকেরা নির্ধারিত দামে এলপিজি পাচ্ছেন না।প্রথম আলোর খবর জানাচ্ছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়েছে। এর আগে গত ৪ অক্টোবর একলাফে দাম বাড়ানো হয়েছিল ২১২ টাকা। এর অর্থ এক মাসের মধ্যে বাজারে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৪৩৫ টাকা। দেশে বর্তমানে এলপিজির গ্রাহক প্রায় এক কোটি। এর মধ্যে ৮০ শতাংশই ব্যবহৃত হয় রান্নার কাজে।

বাকিটা ব্যবহৃত হয় মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তানিয়ার দোকান, অনেকের ভরসা তানিয়ার দোকান, অনেকের ভরসা চাইলেই কি যেকোনো মা অন্যের সন্তানকে দুধ দিতে পারেন? চাইলেই কি যেকোনো মা অন্যের সন্তানকে দুধ দিতে পারেন? আগামী প্রেসিডেন্ট নির্বাচন মাথায় রেখেই কি ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ভ্যান্স আগামী প্রেসিডেন্ট নির্বাচন মাথায় রেখেই কি ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ভ্যান্স ২৭ বছর ধরে পথকুকুরদের খাবার দিচ্ছেন যে নারী ২৭ বছর ধরে পথকুকুরদের খাবার দিচ্ছেন যে নারী জমকালো ইন্দো-ওয়েস্টার্ন লুকে আদ্রিজা জমকালো ইন্দো-ওয়েস্টার্ন লুকে আদ্রিজা
advertisement

হাসান মাহমুদের জোড়া আঘাতে লড়াইয়ে ফিরলো বাংলাদেশ

হাসান মাহমুদ একটুর জন্য হ্যাটট্রিক মিস করলেন। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে গেলেন ক্যারিবীয় ব্যাটার। তবে টানা দুই বলে দুই উইকেট নিয়ে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছেন হাসান মাহমুদ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তানিয়ার দোকান, অনেকের ভরসা

তানিয়ার দোকান, অনেকের ভরসা
পাথরঘাটা বাজারের দোকানি তানিয়া আক্তার

নদী আর বঙ্গোপসাগরঘেরা বরগুনার ছোট্ট উপজেলা পাথরঘাটা। ১৯ অক্টোবর, সোমবার। সাপ্তাহিক হাটের দিন না হলেও সকাল নয়টার দিকেই বাজারে ব্যস্ততা দেখা গেল। গ্রামের চাষিরা সবজি নিয়ে এসেছেন, জেলেরা ব্যস্ত মাছের ঝুড়ি নিয়ে। মুদিদোকানগুলো সবে জমতে শুরু করেছে। বাজারের এক কোণে ছোট্ট একটি দোকানের সামনে দাঁড়িয়ে এক নারী মুঠোফোনে কথা বলছেন।

ফোন রেখে তিনি দোকানে বসা নারীকে বললেন, ‘আফা, টাকাডা আইছে?’ মুঠোফোনের পর্দায় লেনদেনের বার্তা দেখে দোকানি বললেন, ‘হ, আইছে। তুলবেন?’ টাকা হাতে নিয়ে কয়েকবার গুনলেন ওই নারী। মুখে ফুটল স্বস্তির হাসি। জিজ্ঞেস করে জানা গেল, ফোনের ওপাশে ছিলেন সৌদিপ্রবাসী স্বামী। সংসারের মাসের খরচ পাঠিয়েছেন তিনি। দোকানের নারীটির নাম তানিয়া আক্তার, বয়স ৩৫ বছর। কয়েকটি মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের এজেন্ট তিনি।

সকাল থেকেই তাঁর দোকানে মানুষের আসা-যাওয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত’—রোনালদোর অবসর নিয়ে পর্তুগাল কোচ জেসুস

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত’—রোনালদোর অবসর নিয়ে পর্তুগাল কোচ জেসুস
ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগালের পরবর্তী স্কোয়াডে ক্রিস্টিয়ানো রোনালদো কি জায়গা পেতেন? সম্ভাবনা ছিল। কোচ জর্জ জেসুসই বলেছিলেন, রোনালদোর জন্য জাতীয় দলের দরজা খোলা। তবে একটি বিষয় পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন জেসুস। রোনালদো পর্তুগালের একাদশে আর ‘অটোমেটিক চয়েস’ নন। ৪১ বছর বয়সী কিংবদন্তি ব্যাপারটা মেনে নিতে পারেননি।রোনালদো হয়তো ভেবেছেন, একাদশে জায়গা না পেলে খামোখা স্কোয়াডে থেকে বেঞ্চি গরম করে কী লাভ!

সে জন্যই কি নেশনস লিগে ডেনমার্ক এবং ওয়েলস ম্যাচের জন্য জেসুস স্কোয়াড ঘোষণার একদিন আগেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণাটা দিয়েছেন রোনালদো?উত্তরও শুধু রোনালদোই জানেন। তবে বিশ্ব জানে, রোনালদোর এই অবসরের সিদ্ধান্তের পেছনে পর্তুগাল কোচ জেসুসের সঙ্গে তাঁর বিরোধের ভূমিকা কম নয়।সেই জেসুসও চেয়েছিলেন রোনালদো আর কিছুদিন থাকুক। নিজের পরিকল্পনায় রেখেছিলেন রোনালদোকে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তো খেলোয়াড়েরই।

জেসুস তাই রোনালদোর অবসরের সিদ্ধান্তটা মেনে নিয়েছেন।রোনালদো গতকাল অবসরের সিদ্ধান্তটা জানিয়ে দেওয়ার পর পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) টিভি চ্যানেল ‘ক্যানাল ১১’–কে এ নিয়ে জেসুস বলেন, ‘এটা সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন