‘ব্রেকিং নিউজ: এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%, সূত্র: সময় টিভি’ এমন একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এ তথ্য প্রচার করা হচ্ছে।৪০টির বেশি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ দাবি করে পোস্ট করা হয়েছে। কেউ ফটোকার্ড, আবার কেউ শুধু লেখার মাধ্যমে তথ্যটি প্রচার করছেন।
এসব পোস্টে সূত্র হিসেবে সময় টিভির নাম উল্লেখ করা হয়েছে।শিক্ষাবিষয়ক তথ্য দেওয়া ‘শুভ সাজেশন-Shuvo Suggestion’ নামের একটি ফেসবুক পেজ থেকেও ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ দাবি করে পোস্ট করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৮ হাজার ৩০০-এর বেশি প্রতিক্রিয়া পড়েছে। মন্তব্য করা হয়েছে ৭৮০টির বেশি।তবে যাচাই করে দেখা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তি ও প্রকাশিত সংবাদ অনুযায়ী, আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফলাফল প্রকাশ করা হবে।লিংক: এখানেএইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছেপোস্টে সূত্র হিসেবে সময় টিভির নাম উল্লেখ করা হলেও প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’—এমন কোনো তথ...
সূত্র: প্রথম আলো

বাংলাদেশের পাঁচ কারাবন্দী সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের
নাটোরে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ডিবি হেফাজতে আরও দুজন
রুমিন ফারহানার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ
১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে
এআই–নির্ভর ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন