নাটোরের ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত দুজন হলেন মো. আলামিন (২৫) ও আনিছুর রহমান (২৬)। তাঁদেরকে গুরুদাসপুরের ধারাবারিষা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আজ শুক্রবার বিকেলে ডিবি পুলিশ এ কথা জানিয়েছে।এর আগে এই মামলায় গ্রেপ্তার করা হয় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামানকে (মিন্টু)।
তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সন্ধ্যা পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতে থাকার কথা।জেলা ডিবি সূত্রে জানা গেছে, শাকিল হত্যার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুরের ধারাবারিষা গ্রাম থেকে আলামিন ও আনিছুরকে আটক করা হয়েছে। তাঁদের নাটোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
নূরুজ্জামানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই–বাছাই করার জন্য এ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ডিবির একটি সূত্র জানায়, শাকিল হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে, এমন কয়েকজনের নাম পুলিশকে জানিয়েছেন পুলিশ হেফাজতে থাকা নূরুজ্জামান।
সূত্র: প্রথম আলো

জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
পাবনায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু
কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা
কক্সবাজারের ইনানীতে চার দিন ধরেই জ্বলছে দাউ দাউ আগুন, ১৪৪ ধারা জারি
গোলাপ হোসেনকে ছুরিকাঘাতের পর চার বছরের মেয়েকে হত্যা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন