যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘এক্সঅরবিটা ইনকরপোরেটেড’-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিন এনগুয়েন। এই পরিচয় শুনে মনে হতে পারে কোনো অভিজ্ঞ বা বয়স্ক মানুষের কথা বলা হচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হলো, মিন এনগুয়েনের বয়স মাত্র ১৭ বছর।সম্প্রতি সে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফেলোশিপ ‘ইডব্লিউওআর’-এ যুক্ত হয়েছে।
এর মাধ্যমে সে এই ফেলোশিপের ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রতিষ্ঠাতা হওয়ার রেকর্ড গড়েছে।ইডব্লিউওআর ফেলোশিপে সুযোগ পাওয়া খুবই কঠিন। এখানে প্রতি ১ হাজার জন আবেদনকারীর মধ্যে মাত্র ১ জনকে বেছে নেওয়া হয়। এই ফেলোশিপে যোগ দেওয়া উদ্যোক্তারা গড়ে ১ কোটি ডলার তহবিল সংগ্রহ করে থাকেন।ছয় মাসে যারা যুক্ত হয়েছে, তাদের ২৫ শতাংশের কোম্পানির বাজারমূল্য শত মিলিয়ন ডলার ছাড়িয়েছে।
এ ছাড়া এই ফেলোশিপের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠাতারা এমন ৯টি কোম্পানি গড়ে তুলেছেন, যার একেকটির বাজারমূল্য ১০ কোটি থেকে ১ হাজার কোটি ডলারের মধ্যে।মাত্র ১১ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার লন্ডনের স্কুলছাত্রীমহাকাশে স্যাটেলাইটের জট ও সংঘর্ষের ঝুঁকিমিন এনগুয়েনের কোম্পানি স্যাটেলাইটের জন্য একটি বিশেষ ‘অটোপাইলট’ বা স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করছে।
সূত্র: প্রথম আলো

জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
পাবনায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু
কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা
কক্সবাজারের ইনানীতে চার দিন ধরেই জ্বলছে দাউ দাউ আগুন, ১৪৪ ধারা জারি
গোলাপ হোসেনকে ছুরিকাঘাতের পর চার বছরের মেয়েকে হত্যা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন