advertisement

গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা

গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা
গুগল ম্যাপস
ফটো কার্ড প্রিন্ট

অপরিচিত কোনো শহরে উড়োজাহাজ থেকে নামার পর কোথায় যাবেন, কীভাবে শহরের কেন্দ্রস্থলে পৌঁছাবেন বা কোথায় ভালো খাবার পাওয়া যাবে, এসব তথ্য খুঁজে পেতে নতুন সুবিধা চালু করার প্রস্তুতি নিচ্ছে গুগল। সুবিধাটি চালু হলে বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ভ্রমণকারীদের স্বাগত জানিয়ে বার্তা পাঠাবে গুগল ম্যাপস।

সেই বার্তার মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি আশপাশে থাকা রেস্তোরাঁ ও স্থানীয় আয়োজন সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড সংস্করণের কোড বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি।অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের ২৬.৪৫.০০.১০১১৭২০৯৬৮ সংস্করণের কোড বিশ্লেষণ করে নতুন একটি সুবিধার সন্ধান পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গ্রাফিকস কার্ড কেনার সময়... গ্রাফিকস কার্ড কেনার সময়... বাজারে গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ, সঙ্গে ২৫ ইঞ্চির মনিটর ফ্রি বাজারে গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ, সঙ্গে ২৫ ইঞ্চির মনিটর ফ্রি পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা এআই যুগে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় এআই যুগে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় ইউটিউবের বড় তারকা কে এই মিস্টারবিস্ট ইউটিউবের বড় তারকা কে এই মিস্টারবিস্ট
advertisement

রাজশাহীতে আবাসিক হোটেলের বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

রাজশাহীতে আবাসিক হোটেলের বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ
লাশ

রাজশাহী নগরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল সোমবার রাতে নগরের লক্ষ্মীপুর এলাকার আল নূর গেস্টহাউস আবাসিক–২–এর একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।ওই ব্যবসায়ীর নাম বুলবুল হোসেন (৪০)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাসিন্দা।পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন।

তাঁরা বিছানায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, গতকাল বেলা তিনটা থেকে বুলবুলের কক্ষের সামনে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা বিছানায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।

রাত নয়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, বুলবুল ব্যবসার কাজে শহরে এসে মাঝেমধ্যেই হোটেলে থাকতেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’

‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত ছেলে আইসিইউতে। বাইরে অপেক্ষায় মা সোনিয়া আক্তার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে

১৪ বছরের ছেলেটি আইসিইউতে। বাইরে দোয়া করছেন মা। তিনি বলছেন, ‘আল্লাহ, ছেলেকে তোমার পথে দিয়েছি, তোমার কিতাব পড়তে দিয়েছি। তুমিই রহম করো।’আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চার তলায় আইসিইউর সামনে গিয়ে সোনিয়া আক্তারকে দেখা যায়।

তাঁর ছেলের নাম আজিজুল ইসলাম সিয়াম।নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতররাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত আজিজুলকে ঢাকায় আনা হয়েছে। মা প্রথম আলোকে বলেন, ‘আমার একমাত্র সন্তান। প্রথম সন্তান হিসেবে কোরআনের হাফেজ বানাতে চেয়েছি।

এ জন্য বাড়ির পাশেই জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভর্তি করেছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে বাইরে নেওয়া হয় পেছনের ফটক দিয়ে

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে বাইরে নেওয়া হয় পেছনের ফটক দিয়ে
রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে

রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।একই সময় একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।গাজিউর রহমান, উপকমিশনার ও মুখপাত্র, রাজশাহী মহানগর পুলিশবিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন