এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে গুপ্তচরবৃত্তির বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, চীনের এক নারী ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, ওই নারী চীনের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন।
এমনকি এনভিডিয়ার চিপ বিক্রির সিদ্ধান্তেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন তিনি।তিন দশকের বেশি আগে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। বর্তমানে বাজারমূল্যের দিক থেকে অ্যাপলের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান এনভিডিয়া। গত রোববার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেছেন ৬৩ বছর বয়সী হুয়াং।
তবে প্রতিষ্ঠানটির দাবি, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার কোনো গোপনীয় তথ্য বেহাত হয়েছে বলে মনে করার কারণ নেই।এরপরও জেনসেন হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের ঘোষণা দিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।
সূত্র: প্রথম আলো

গ্রাফিকস কার্ড কেনার সময়...
গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা
বাজারে গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ, সঙ্গে ২৫ ইঞ্চির মনিটর ফ্রি
পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা
এআই যুগে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন