নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের কার্যক্রম দ্রুত বন্ধের জন্য নতুন প্রযুক্তিসুবিধা যুক্ত করেছে ওপেনএআই। ‘কন্ট্রোল রুম’ নামের এই প্রযুক্তিসুবিধা অনেকটা জরুরি মুহূর্তে সুইচ বন্ধের মতো কাজ করবে।
ওপেনএআইয়ের দাবি, এই প্রযুক্তিসুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ৩৫ সেকেন্ডের মধ্যে নিয়ন্ত্রণহীন এআই মডেলের সব কার্যক্রম থামানো সম্ভব।এক ব্লগ বার্তায় ওপেনএআই জানিয়েছে, এআইয়ের নিরাপত্তা ও সুরক্ষাঝুঁকি বিবেচনায় রেখে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। নতুন এ প্রযুক্তিসুবিধা মূলত একধরনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা, যা এআই মডেলের মাধ্যমে পরিচালিত বিভিন্ন কাজের ওপর নজর রাখে।
এআই মডেল বা এজেন্টের অস্বাভাবিক আচরণের পাশাপাশি নিজ থেকে কাজ করার প্রবণতা শনাক্ত করতে ইতিমধ্যে ওপেনএআইয়ের পর্যবেক্ষণব্যবস্থার সঙ্গে এই প্রযুক্তিসুবিধা যুক্ত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ১৩ জানুয়ারি
রক্তচাপ স্বাভাবিক, তবু কি শরীরের ভেতরে ঝুঁকি বাড়ছে?
হবু সঙ্গীর কাছে পিসিওএসের কথা গোপন রাখা কি উচিত
সংগীতশিল্পী সাহেদ মারা গেছেন
কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন