রক্তচাপ ১২০–৮০ থাকলেই কি নিশ্চিন্ত থাকা যায়? নতুন গবেষণা বলছে, গড় রক্তচাপ স্বাভাবিক হলেও দিনের বিভিন্ন সময়ে এর ওঠানামা হৃদ্যন্ত্র ও মস্তিষ্কের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।দীর্ঘদিন ধরে রক্তচাপের স্বাভাবিক মাত্রা বোঝাতে ১২০/৮০ মিলিমিটার পারদ (mmHg)-কে একটি পরিচিত মান হিসেবে বিবেচনা করা হয়। তবে রক্তচাপের মূল্যায়ন শুধু একটি বা কয়েকটি মাপের গড় দিয়ে সম্পূর্ণ হয় না।
সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, দিনের বিভিন্ন সময়ে রক্তচাপ কতটা ওঠানামা করছে, সেটিও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া স্কুল অব মেডিসিনের গবেষকেরা মস্তিষ্কের কাণ্ডে (ব্রেইনস্টেম) একধরনের বিশেষ স্নায়ুকোষের সন্ধান পেয়েছেন, যা রক্তচাপ স্থিতিশীল রাখতে ভূমিকা রাখে।
মস্তিষ্কের কাণ্ড শ্বাস-প্রশ্বাস, হৃদ্স্পন্দন ও রক্তচাপের মতো শরীরের বিভিন্ন অনৈচ্ছিক কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।গবেষণায় দেখা গেছে, ঘুম, জেগে ওঠা কিংবা শারীরিক পরিশ্রমের মতো অবস্থার পরিবর্তনের সময় এসব স্নায়ুকোষ রক্তচাপের অতিরিক্ত ওঠানামা নিয়ন্ত্রণে সহায়তা করে।প্রতীকী ছবি:গবেষণাটির প্রধান গবেষক ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার স্টিফেন বি. অ্যাবট বলেন, মাত্র কয়েক শ স্নায়ুকোষ নষ্ট হয়ে গেলেও গড় রক্তচাপ স্বাভাবিক থাকতে পারে, কিন্তু রক্তচাপের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়।
সূত্র: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ১৩ জানুয়ারি
হবু সঙ্গীর কাছে পিসিওএসের কথা গোপন রাখা কি উচিত
সংগীতশিল্পী সাহেদ মারা গেছেন
নিয়ন্ত্রণহীন এআই মডেলের কার্যক্রম বন্ধে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ
কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন