ইইউর সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলো এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।অর্ধশতাধিক নদ-নদী ও সাড়ে চার শতাধিক দ্বীপ–চর নিয়ে গঠিত কুড়িগ্রাম জেলায় বসবাস করেন ২৩ লাখের বেশি মানুষ। তাঁদের মধ্যে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ চরাঞ্চলের বাসিন্দা। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের ভাঙনে প্রতিবছর গড়ে পাঁচ হাজার পরিবার অভ্যন্তরীণ স্থানান্তরের শিকার হয়।
এ জন্য চরাঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ এবং পৃথক চরবিষয়ক বোর্ড বা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব দাবি জানান।
তাঁরা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, প্রস্তাবিত ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল চালু, নদ-নদীর ভাঙন রোধ, চরাঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং জেলায় শিল্পকারখানা গড়ে তোলার দাবি জানান।‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: কুড়িগ্রাম পরিপ্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের দাশেরহাট বাজার এলাকার ইএসডিও মিলনায়তনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত এ খুদা বলেন, চিলমারী নদীবন্দর, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সোনাহাট স্থলবন্দর ও ভুটানিজ অর্থনৈতিক অঞ্...
সূত্র: প্রথম আলো

পর্যটকদের ছেঁড়াদিয়া ভ্রমণ ঠেকানো যাচ্ছে না, জীববৈচিত্র্য নিয়ে শঙ্কা
চার দফায় সোনার দাম কমল
ভরিতে প্রায় ১০ হাজার টাকা
কীভাবে আদায় করলে নামাজ পাপের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে
ইসলামে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, দায়িত্ব
শাহেদ জামানের গল্প ছায়াবাজি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন