সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ প্রান্তের ছেঁড়াদিয়ায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ। তারপরও প্রতিদিনই সেখানে যাচ্ছেন পর্যটকেরা। পর্যটকদের কেউ হেঁটে, কেউ আবার ইজিবাইক (টমটম), মোটরসাইকেল ও বাইসাইকেলে করে দ্বীপের মাঝরদিয়া এলাকায় পৌঁছান, এরপর সেখান থেকে যান ছেঁড়াদিয়ায়।পর্যটকদের এভাবে যাতায়াতের কারণে দ্বীপের বালুচরে থাকা লাল কাঁকড়া, শামুক ও ঝিনুক পিষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাল, শৈবালসহ নানা ধরনের জীববৈচিত্র্য।
পর্যটকদের নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের স্বেচ্ছাসেবীরা কাজ করলেও তাঁদের অল্পসংখ্যক জনবলের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।কক্সবাজার শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন দ্বীপের জেটিঘাটে ভেড়ে। জাহাজ থেকে নেমে জেটিতে পা রাখতেই কানে আসে পরিবেশ অধিদপ্তরের সতর্কতামূলক প্রচারণা। মাইকে বলা হয়, ‘সেন্ট মার্টিন দ্বীপ সংকটাপন্ন এলাকা।
প্রবাল, শৈবাল, শামুক, ঝিনুক ও পাথর আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।
সূত্র: প্রথম আলো

চার দফায় সোনার দাম কমল
ভরিতে প্রায় ১০ হাজার টাকা
কুড়িগ্রামের উন্নয়নে বোর্ড গঠন দরকার
কীভাবে আদায় করলে নামাজ পাপের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে
ইসলামে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, দায়িত্ব
শাহেদ জামানের গল্প ছায়াবাজি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন