খুলনায় গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে গুলির ঘটনা ঘটেছে ১৩ বার। এই সময়ে গুলিবিদ্ধ হয়ে ছয়জনসহ নয়জন নিহত।মাত্র ২২ দিনে খুলনায় শুধু গুলিতে নিহত হয়েছেন ছয়জন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ছয়জন। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলি চালাচ্ছে অপরাধী গোষ্ঠীগুলো। কখনো সড়কে, কখনো চায়ের দোকানে, কখনো ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ঘটছে এসব ঘটনা।
আধিপত্য বিস্তার ও মাদক কারবারের বিরোধে চলা অস্ত্রবাজি থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষও।২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর ২২ দিনে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে অন্তত ১৩ বার। এর মধ্যে একটি ঘটনায় চাঁদার দাবিতে ক্লিনিকে ফাঁকা গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। গুলিতে ছয়জন নিহত হওয়ার পাশাপাশি খুলনায় গত ২২ দিনে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। দুটি ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং অন্য ঘটনায় পিটিয়ে হত্যা করা হয়েছে।
সব মিলিয়ে ২২ দিনে নয়টি হত্যাকাণ্ডের মধ্যে পাঁচটি ঘটেছে খুলনা নগরে, বাকি চারটির তিনটি রূপসা উপজেলায় এবং অন্যটি ডুমুরিয়ায়।
সূত্র: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি, কোন গাড়ি যেতে পারবে, কোনটি নয়
শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে আসবেন, উনারা কী করবেন সেটা উনাদের বিষয়: আইনমন্ত্রী
চা–দোকানির জিপিএ–৫ পাওয়া সন্তানদের ২ বছর শিক্ষাসহায়তা দেবে এমজিআই
যে দেশে ভাইয়েরা রাঁধেন বোনদের জন্য
ডিস্কো ডিভা আর ফ্যান্টাসি ব্রা: আবু জানি-সন্দীপ খোসলার ডিস্কো ইনফার্নো শোয়ে শর্বরীর...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন