যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী–সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা–কর্মীদের তৎপরতায় নাহিদকে হেনস্তার চেষ্টায় সফল হননি তাঁরা।
এক সপ্তাহের সফরে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই গণ–অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম।
কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে গিয়েছিলেন তিনি।অনুষ্ঠান শেষে সেখান থেকে বের হওয়ার জন্য গাড়িতে উঠতে গেলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল সমর্থকের সামনে পড়েন নাহিদ ইসলাম।
সূত্র: প্রথম আলো

হাতকড়া ছাড়াই আদালতে জিয়াউল আহসান, সংসদে ইলিয়াসপত্নীর ক্ষোভ
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ
হঠাৎ কেন এশিয়ামুখী বিশ্বনেতারা?
নিখোঁজের চারদিন পর ডোবায় মিললো যুবকের মরদেহ
১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগে সরকারকে ৭ দিনের আলটিমেটাম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন