গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া ও ঘটনাবলির দিকে নজর রাখছে সরকার। পরিস্থিতি দেখে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়ে ভাবা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানিয়েছেন। দুপুরের পর তাঁদের সঙ্গে যখন কথা হয়, তখন তাঁরা বলেছিলেন যে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দেওয়া হবে।
বিকেল সোয়া পাঁচটার দিকে ডিসি ও এসপিকে সরিয়ে দেওয়ার পরিপত্র জারি করা হয়।মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে গোপালগঞ্জের ডিসি করা হয় হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে। গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকেও বদলি করে সেখানে দায়িত্ব দেওয়া হয় ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে।জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছেন।কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সূত্র: প্রথম আলো

আমার বাড়িতে যেভাবে আগুন দিয়েছে, সেভাবেই এখন গোপালগঞ্জ জ্বলছে: নুসরাত তাবাসসুম
আমার বাড়িতে যেভাবে আগুন দিয়েছে, সেভাবেই এখন গোপালগঞ্জ জ্বলছে: নুসরাত তাবাসসুম
সুন্দরবনের গাছ যেভাবে নোনা পানিতে বেঁচে থাকে
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
উৎসবের আমেজে সারিনা ঢাকায় বার্ষিক ক্রিসমাস কেক–মিক্সিং

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন