জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা আলম মিতুকে আবারও হুমকি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে জাতীয় সংসদে থাকা অবস্থায় তাঁকে মুঠোফোনে কল করে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’ সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই হুমকির খবর জানানো হয়।
এমপি মাহমুদার সঙ্গে হুমকিদাতা তরুণ কণ্ঠের ২ মিনিট ৪০ সেকেন্ডের কথোপকথনের অডিও রেকর্ডও গণমাধ্যমে পাঠিয়েছে এনসিপি। দলটির বার্তায় বলা হয়েছে, ‘বিকেল ৫টা ২৯ মিনিটে কলটি আসে। এ সময় মাহমুদা আলম জাতীয় সংসদে অবস্থান করছিলেন।’কথোপকথনের রেকর্ডে আওয়ামী লীগের ওই সমর্থক এনসিপি নেত্রী চিকিৎসক মাহমুদা আলমকে বলছিলেন, ‘আপনাকে টুকরা টুকরা করা হবে। সো প্লিজ, বি কেয়ারফুল।
ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি।’ একপর্যায়ে তরুণ ওই আওয়ামী লীগ–সমর্থক মাহমুদাকে বলেন, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন।
সূত্র: প্রথম আলো

‘আমি মাইন্ড করলাম’ সংলাপে বাজিমাত, ভয়ংকর রাজীব ছিলেন অমায়িক
এমবাপের সঙ্গে সম্পর্ক নিয়ে ‘উদ্ভট’ খবর, বিরক্ত জিদান
কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ
সংসদে দায়িত্বশীলদের বক্তব্যে তদন্ত ও বিচার বাধাগ্রস্ত হতে পারে
শিক্ষক নিয়োগ দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন