কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তদন্ত প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। আজ রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নিজের আশঙ্কার কথা তুলে ধরে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
এ সময় তাঁর নিজের, পরিবারের সদস্য এবং জুলাইয় গণ–অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান নুসরাত। নুসরাত তাবাসসুমের আশঙ্কার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত বৃহস্পতিবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি চূড়ান্ত (কনক্লুসিভ) কিছু বলেননি। প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে ধারণার কথা তুলে ধরে তিনি বলেছিলেন, তদন্ত শেষ হলে এ বিষয়ে বলতে পারবেন।
আগামীকাল কমিটি এ বিষয়ে প্রতিবেদন দেবে বলে তিনি জানান।১১ নভেম্বর রাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো

টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির বাড়ি ভাঙচুর-আগুন
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
ডিসেম্বরে মাঠে নামছে বিএনপি: তারেকের নির্দেশ
বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত বাংলাদেশের কথা বলা হয়েছে
রামপুরায় চাঁদা না পেয়ে ইন্টারনেট সেবাদানকারীর অফিসে ঢুকে গুলি, আহত ২

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন