advertisement

মিয়ানমারে জাতিগত নিধন চালানো হয়েছে কি না, এ সপ্তাহে আইসিজেতে রায়

মিয়ানমারে জাতিগত নিধন 
চালানো হয়েছে কি না, এ
সপ্তাহে আইসিজেতে রায়
কক্সবাজারের পালংখালী অস্থায়ী আশ্রয়শিবিরে খাবার পাওয়ার আশায় বিতরণ কেন্দ্রের বাইরে খালি পায়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে রোহিঙ্গা শিশুরা। ৭ নভেম্বর, ২০১৭
ফটো কার্ড প্রিন্ট

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধন চালানো হয়েছিল কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার সকালে রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। হেগে অবস্থিত শীর্ষ এই আদালতের রায়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে।এর আগে আইসিজে কখনোই কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করেনি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই রায়ের প্রভাব ইসরায়েলের বিরুদ্ধে চলমান আরেকটি আলোচিত জাতিগত নিধনের মামলার ওপরও প্রভাব ফেলবে।প্রায় এক দশক আগে মিয়ানমারের সামরিক জান্তা অভিযান শুরু করলে লাখ লাখ মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পালাতে বাধ্য হয়। এদের বেশির ভাগই বাংলাদেশে আশ্রয় নেয়।

এ ঘটনায় গাম্বিয়ার করা মামলাটি সাত বছর ধরে বিচার-বিশ্লেষণ করেছেন আইসিজের বিচারকেরা।মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের দমন-পীড়ন ১৯৪৮ সালের জাতিসংঘের জাতিগত নিধন সনদ লঙ্ঘন করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে হত্যা করেছেন জিয়াউল আহসান, দাবি চিফ প্রসিকিউটরের বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে হত্যা করেছেন জিয়াউল আহসান, দাবি চিফ প্রসিকিউটরের শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘রাগ অঞ্জলি’ শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘রাগ অঞ্জলি’ আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মনিরুল ইসলাম আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মনিরুল ইসলাম যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি: ব্যাটালিয়ন কমান্ডার যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি: ব্যাটালিয়ন কম... গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার ও অন্যান্য খবর গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার ও অন্যান্য খবর
advertisement

হাওরাঞ্চলে আগাম বন্যায় ক্ষতির ঝুঁকি কমাবে ব্রি ধান-১১৮

হাওরাঞ্চলে আগাম বন্যায় ক্ষতির ঝুঁকি কমাবে ব্রি ধান-১১৮
হাওরাঞ্চলের আগাম বন্যার ঝুঁকি মোকাবিলা ও বোরো ধানের ফসল সুরক্ষায় দেশের ৭টি জেলায় ১ হাজার ৬০০টি প্রদর্শনী প্লটে আগাম জাতের ব্রি ধান-১১৮ এর বীজতলা তৈরি করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

শেখ হাসিনার বিষয়ে মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা ভিন্ন ভিন্ন কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেছেন, তিনি একটি বক্তব্যের সঙ্গে আরেকটির মিল খুঁজে পাচ্ছেন না।আজ রোববার জাতীয় সংসদে ৭১ বিধির আলোচনায় রুমিন ফারহানা এই মন্তব্য করেন।রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি—‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।’ ঠিক তেমনিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক নিজের উপস্থিতি জানান দিচ্ছেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা এর সর্বশেষ উদাহরণ।রুমিন বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার বক্তব্যে একটির সঙ্গে আরেকটির কোনো মিল খুঁজে পাচ্ছেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে হত্যা করেছেন জিয়াউল আহসান, দাবি চিফ প্রসিকিউটরের

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে হত্যা করেছেন জিয়াউল আহসান, দাবি চিফ প্রসিকিউটরের
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তাঁর সঙ্গীরা হত্যা করেছেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম। আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এই দাবি করেন।শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই মামলার বিচার চলছে।

একটি বেসরকারি টেলিভিশনের প্রচারিত ভিডিও প্রতিবেদন আজকে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। সেই ভিডিও প্রতিবেদনের ভিত্তিতে চিফ প্রসিকিউটর এমন দাবি করেন।জিয়াউলের নেতৃত্বে অভিযানে বস্তা বেঁধে গুলি করে নদীতে ফেলা হয় ভুক্তভোগীকেব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, তাঁরা আগে এই গুরুত্বপূর্ণ অ্যাভিডেন্সটা (প্রমাণ) পাননি।

সেখানে একজন সাক্ষী বলেছেন, জিয়াউল আহসান ও তাঁর সঙ্গীরা ৩৪ জন বিডিআর সদস্য, যাঁরা সাক্ষী ছিলেন, তাঁদের তুলে নিয়ে গেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন