advertisement

রুদ্রের গ্রেফতার নিয়ে ক্ষোভ, মুক্তির দাবি ব্যারিস্টার আশরাফুলের

রুদ্রের গ্রেফতার নিয়ে ক্ষোভ, মুক্তির দাবি ব্যারিস্টার আশরাফুলের
ফটো কার্ড প্রিন্ট
আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে গ্রেফতারের পদ্ধতি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। তার অভিযোগ, শিশুসন্তানের সামনে রুদ্রকে যেভাবে আটক করে জনসমক্ষে হেনস্তা করা হয়েছে, তা আইনজীবী সমাজের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গোপালগঞ্জে আ.লীগ অরাজকতা 
করলে কঠোর হবে সরকার গোপালগঞ্জে আ.লীগ অরাজকতা করলে কঠোর হবে সরকার নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে দুর্বৃত্তদের গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে দুর্বৃত্তদের গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ নালার ওপর অবৈধ স্থাপনা, মালিকদের স্ল্যাব নির্মাণের অনুমতি নিতে পরামর্শ নালার ওপর অবৈধ স্থাপনা, মালিকদের স্ল্যাব নির্মাণের অনুমতি নিতে পরামর্শ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
advertisement

গোপালগঞ্জে আ.লীগ অরাজকতা করলে কঠোর হবে সরকার

গোপালগঞ্জে আ.লীগ অরাজকতা 
করলে কঠোর হবে সরকার
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের লাঠি হাতে বিক্ষোভ। গতকাল দুপুরে শহরের লঞ্চঘাটে

গোপালগঞ্জে লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশি অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার পর সেখানকার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করেছে সরকার। মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি। পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, নিরাপত্তা বাড়িয়ে পরিস্থিতি নজরে রাখছে তারা। বিগত দুই দিনে উচ্চপর্যায়ের দুটি বৈঠকও হয়েছে। সরকারের চিন্তা ধৈর্য ধরে থাকা।

তবে আইনশৃঙ্খলার অবনতি হলে এবং আওয়ামী লীগ অরাজকতা তৈরি করলে সরকার কঠোর হবে।সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রীআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করছে। তারা সীমা লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে।সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, আওয়ামী লীগ দেশের অন্য কোথাও সেভাবে সক্রিয় নেই। তাদের বিক্ষোভ শুধু গোপালগঞ্জকেন্দ্রিক।

এসব করে তারা সরকারকে উসকানি দিচ্ছে কঠোর পদক্ষেপ নেওয়ার; কিন্তু সরকার সে ফাঁদে পা দেবে না।জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে গোপালগঞ্জকেন্দ্রিক কিছু মিছিল করার চেষ্টা করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে, প্রশ্ন আদনান তাসিনের বাবার

আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কে, প্রশ্ন আদনান তাসিনের বাবার
বিশ্ব সড়ক দুর্ঘটনার ভুক্তভোগীদের স্মরণ দিবস উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে নিরাপদ সড়ক আন্দোলন। ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬

সড়কে একের পর এক প্রাণহানি ঘটলেও এসব মৃত্যুর দায় কেউ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। কোনো পরিবার হারাচ্ছে সন্তান, কোনো পরিবার হারাচ্ছে উপার্জনক্ষম সদস্য। কিন্তু দুর্ঘটনার পর বিচার পাওয়া তো দূরের কথা, অনেক ক্ষেত্রে আহত ব্যক্তিরা দ্রুত চিকিৎসাও পান না। রোববার বিশ্ব সড়ক দুর্ঘটনার ভুক্তভোগীদের স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে নিরাপদ সড়ক আন্দোলন।সভায় বক্তারা বলেন, সড়কে মৃত্যুকে শুধু দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

চালকের বেপরোয়া আচরণ, মাদকাসক্তি, যানবাহনের ত্রুটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার জবাবদিহি নিশ্চিত করতে হবে।সভায় অংশ নিয়ে ২০১৯ সালে যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় নিহত শিক্ষার্থী আদনান তাসিনের বাবা আহসান উল্লাহ বলেন, ‘আমার ছেলে আদনান অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের রপ্তানিতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশের রপ্তানিতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা বাণিজ্যমন্ত্রীর
সংসদে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে শুধু ভারতের সঙ্গেই বাণিজ্যঘাটতি ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে ১ হাজার ৭৬৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলারের পণ্য।রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পৃথক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ তথ্য জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ২০২টি গন্তব্যে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

ফলে ওই অর্থবছরে বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার।মন্ত্রী জানান, দেশের রপ্তানি বাণিজ্যের ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন