advertisement

১২৫ ইয়ার্ড থেকে চালু ২৫, অস্তিত্বের লড়াইয়ে জাহাজভাঙা শিল্প

১২৫ ইয়ার্ড থেকে চালু ২৫, অস্তিত্বের লড়াইয়ে জাহাজভাঙা শিল্প
ফটো কার্ড প্রিন্ট
দেশের ইস্পাত খাতের বড় অংশের কাঁচামাল জোগান দেয় চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্প। একসময় দেশের ‘ভাসমান লোহার খনি’ হিসেবে পরিচিত এই শিল্প ঘিরে গড়ে উঠেছিল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সরকারের ওপর চাপ বজায় রেখে 
ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত খুলনায় এসআরবি-মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধ, অস্ত্র-গুলি উদ্ধার খুলনায় এসআরবি-মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধ, অস্ত্র-গুলি উদ্ধার সেলস অফিসার নিয়োগ দেবে এসিআই, লাগবে স্নাতক পাস সেলস অফিসার নিয়োগ দেবে এসিআই, লাগবে স্নাতক পাস এস আলম সুগার মিলসহ বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ এস আলম সুগার মিলসহ বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে ভোরের কুয়াশায় শীতের পদধ্বনি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভোরের কুয়াশায় শীতের পদধ্বনি
advertisement

আজকের বিনিময় হার

আজকের বিনিময় হার

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম কিছুটা বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২৪ টাকা ৭৫ পয়সা।প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, বাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার অপরিবর্তিত আছে।

এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, রুপি, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার, ইউয়ান ও ইয়েন।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যায় দণ্ডিতদের ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শুরু

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যায় দণ্ডিতদের ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শুরু
হাইকোর্ট

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও জেল আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই শুনানি গ্রহণ করছেন।

রাষ্ট্রপক্ষ শুনানি করছে।নৃশংস এই ঘটনার পাঁচ মাস ২৮ দিনের মাথায় আইনিপ্রক্রিয়ার দ্বিতীয় ধাপে উচ্চ আদালতে মামলাটির শুনানি শুরু হলো।পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: দণ্ডিতদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিতে নির্দেশমামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে গত ৭ জুন রায় দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

পাশাপাশি আসামি সোহেলকে পাঁচ লাখ ও স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেন ট্রাইব্যুনাল।ঘটনার ১৯ দিনের মাথায় এই রায় দেন বিচারিক আদালত।ফৌজদারি মামলায় বিচারিক আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামুখী করতে নতুন দুটি থানা, দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার।একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ সোমবার বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।সভায় বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।অন্যদিকে ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত হয়েছে।এ ছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।

আগের প্রস্তাবিত মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থ...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন