ঢাকার সাভারে বহিরাগতদের হামলায় আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৩)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর গ্রামের মোহাম্মদ রহিমের ছেলে।
সাভারের আউকপাড়া এলাকায় ট্রেন্ট সুজ লিমিটেড নামের একটি কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন তিনি।ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের সময় ৪ নভেম্বর সাভারের আউকপাড়া এলাকায় বহিরাগতদের হামলায় আহত হন সেলিম।
ওই ঘটনায় দায়ের করা মামলায় আজ সোমবার পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সেলিমের পরিবারের সদস্য ও কারখানার কর্মকর্তারা জানান, ৪ নভেম্বর আউকপাড়া এলাকার চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রেন্ট সুজ লিমিটেডে কাজ করছিলেন শ্রমিকেরা।
সূত্র: প্রথম আলো

পাহাড়ের রাজা রাজধনেশ
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক গুলি, ককটেল বিস্ফোরণ
পার্সিমন ফল
গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে গিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলার অভিযোগ
একঝলক (১৬ নভেম্বর ২০২৬)

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন