চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে মিয়ানমারের উপকূলীয় কিয়াউকফিউ বন্দর। এই বন্দর থেকে সমুদ্রপথে বাংলাদেশ। এই পথ ধরে কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডরের প্রস্তাব দিয়েছে চীন।গত ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে করিডরটির প্রস্তাব দেন।
বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়।চীনের প্রাথমিক পরিকল্পনা হলো, কুনমিং থেকে মিয়ানমারের রুইলি, মুসে, মান্দালয় হয়ে রাখাইনের কিয়াউকফিউ পর্যন্ত স্থলপথে যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ।
কিয়াউকফিউ থেকে বাংলাদেশ পর্যন্ত যোগাযোগব্যবস্থা হবে সমুদ্রপথকেন্দ্রিক।বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব বেইজিংয়েরপ্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংতবে এই করিডরের সুনির্দিষ্ট পথ (রুট) এখনো ঠিক হয়নি।
সূত্র: প্রথম আলো

ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য কর অঞ্চল-১৪ তে চাকরি, ৪৯ পদে নিয়োগে আবেদন অনলাইনে
জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
কৃষিঋণ বিতরণ বেড়েছে দ্বিগুণ, খেলাপি সাড়ে ৩ গুণ
পাহাড়ের রাজা রাজধনেশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন