আগে কেউ ক্যামেরা তুললে সবাই বুঝত, ছবি তোলা হচ্ছে। সবাই সতর্ক হয়ে যেত, পোশাক-পরিচ্ছদ ঠিকঠাক করে নিত। এখন ক্যামেরা, মাইক আর এআই—সবই একসঙ্গে লুকিয়ে আছে সাধারণ চশমার ফ্রেমেই!ধরুন, রাত আটটায় রেস্তোরাঁয় বন্ধুর সঙ্গে গল্প করছেন আজম (ছদ্মনাম)। পাশের টেবিলের একজন বারবার তাকাচ্ছেন, চশমার কোণে ছোট্ট একটা আলো জ্বলছে। রেকর্ড হচ্ছে কি না, বোঝার উপায় নেই!এই প্রযুক্তির নাম এআই স্মার্ট গ্লাস বা এআই-চালিত ক্যামেরা-চশমা।
চলতি বছরের সিএইচআই সম্মেলনের এক গবেষণা বলছে, ফ্রেমে লুকানো ক্যামেরা ও ছোট সংকেত-বাতির কারণে আশপাশের মানুষ প্রায়ই রেকর্ডিং টের পান না। যুক্তরাষ্ট্রের দুই সিনেটর রন ওয়াইডেন ও এডওয়ার্ড মার্কি মেটার এআই চশমার ‘গুরুতর গোপনীয়তা ও নিরাপত্তাঝুঁকি’ নিয়ে তদন্ত শুরু করেছেন।
২০২৬ সালের সেপ্টেম্বরে মেটা ক্যামেরাহীন চশমাও এনেছে, কিন্তু সেটি এখনো শব্দ রেকর্ড করে, আর তার কোনো স্পষ্ট সংকেত নেই।ঝুঁকিটা কোথায়ছবি, কণ্ঠ ও চেহারা—সবকিছু ক্লাউড-সার্ভারে জমা হতে পারে।
সূত্র: প্রথম আলো

সমুদ্রের নিচ দিয়ে যেভাবে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছায় ইন্টারনেট
আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ
উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট
ভাইব কোডিং ও নিরাপত্তার ফাঁক
বিও ব্র্যান্ডের পণ্য কিনে আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন