বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আকভান’। এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশসহ ভারতের কয়েকটি রাজ্যের আকাশে মেঘের বলয় তৈরি হয়েছে। এর প্রভাবে দেশের আকাশ মেঘলা থাকতে পারে।
কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আজ আকাশে যে মেঘ দেখা যাচ্ছে, তা মূলত ঘূর্ণিঝড় আকভানের কারণে। বঙ্গোপসাগর তো বটেই, বাংলাদেশসহ ভারতের অন্ধ্র প্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গের আকাশেও মেঘের এমন বলয় রয়েছে।’ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার ভারতের উপকূল অতিক্রম করতে পারে।
এটি ওডিশা উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আকভান গতকাল সোমবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।ঘূর্ণিঝড়টি একই এলাকায় কার্যত স্থির ছিল।
সূত্র: প্রথম আলো

তিন জেলাকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির, দ্বিতীয় যমুনা হবে কোথায়
‘পায়ে ব্যথা’য় আগেরবার আদালতে আসেননি পরীমনি, অভিযোগ গঠনের শুনানি আজ
‘নদীটা এহানে মাইরা ফেলছে’, নদীর মৃত্যুর জন্য সরকারি সংস্থা যেভাবে দায়ী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
স্ট্র্যাপলেস থেকে ব্যাকলেস, বিয়ের মৌসুমে সারার দুই লেহেঙ্গা লুক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন