ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে পিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ নিতে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত কেউ আসেননি। প্রায় ৩০ ঘণ্টা ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে তাঁর মরদেহ। স্বজনেরা মরদেহ নিতে না এলে আইন অনুযায়ী আজকের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।মেহেদী হাসানের বাড়ি ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায়।
তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী নিজেও যুবলীগের কর্মী ছিলেন।আট ঘণ্টায় দুই খুনের নেপথ্যে ‘বালুর ব্যবসা’, মর্গে পড়ে আছে একজনের লাশগত রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়।
সূত্র: প্রথম আলো

পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বলধা গার্ডেনের নান্দনিক দুই ফুল
ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায়
মিরপুরে সড়ক অবরোধের চেষ্টায় পোশাকশ্রমিকেরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৮

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন