advertisement

হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে বার্লিনে মসজিদ পরিচালনাকারী সংগঠন নিষিদ্ধ

হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে বার্লিনে মসজিদ পরিচালনাকারী সংগঠন নিষিদ্ধ
বার্লিনের মেয়র ও রাজ্য সরকারের কার্যালয় যা রেড সিটি হল নামে পরিচিত
ফটো কার্ড প্রিন্ট

জার্মানির রাজধানী বার্লিনে মসজিদ পরিচালনাকারী সংগঠন ‘এল-ইরশাদ’ এবং এর অধীনে থাকা তিনটি সহযোগী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র ও ক্রীড়াবিষয়ক সিনেট প্রশাসন। এসব সংগঠনের বিরুদ্ধে লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে অর্থ, প্রচারণা ও সাংগঠনিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। ‘এল-ইরশাদ’-এর সহযোগী তিন প্রতিষ্ঠান হলো আল-কায়েম, আল-থাকালাইন এবং কালাম বিল্ডুংসজেনট্রুম (কালাম এডুকেশন সেন্টার)।

শহরের ২৮টি স্থানে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে অভিযান চালায় পুলিশ ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। একই সঙ্গে সংগঠনটি ও এর তিনটি সহযোগী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ডের স্পিগেল পত্রিকা পুলিশ প্রশাসনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

এই তল্লাশির আওতায় সংগঠনটির কার্যালয় ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিচালনা পর্ষদের সদস্য ও সাধারণ সদস্যদের বাসাবাড়িও ছিল।বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী আইরিস স্প্রাঙ্গার (এসপিডি) এক বিবৃতিতে বলেন, ‘স্বরাষ্ট্র ও ক্রীড়াবিষয়ক সিনেট প্রশাসনের তদন্তে দেখা গেছে, এল-ইরশাদ নামের সংগঠনটি বার্লিনে সক্রিয় রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইরান কি ‘ডার্টি বোমা’ বানাতে পারে, যুক্তরাষ্ট্রে হামলার সক্ষমতা কি সত্যিই তেহরানের আছে ইরান কি ‘ডার্টি বোমা’ বানাতে পারে, যুক্তরাষ্ট্রে হামলার সক্ষমতা কি সত্যিই তেহরানের আ... ইমরান খানের চিকিৎসা নিয়ে রাজনীতি, কোন পথে পাকিস্তান? ইমরান খানের চিকিৎসা নিয়ে রাজনীতি, কোন পথে পাকিস্তান? সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান: মার্কিন গোয়েন্দা তথ্যে দাবি ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান: মার্কিন গোয়েন্দা তথ্যে দাবি সব দোষ ‘জলবায়ু ঘোষের’ নয় সব দোষ ‘জলবায়ু ঘোষের’ নয়
advertisement

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ১১ কোটি টাকার মোটরসাইকেল কিনবে সরকার

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনার সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। এ জন্য ব্যয় হবে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপি কার্যালয়ের পাশে জ্বলছিল পেট্রোল বোমা, এসে নেভালো পুলিশ

মানিকগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ের পাশ থেকে বিস্ফোরণের পূর্বেই একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে জেলা বিএনপির...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
লাশ

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি বাসার ফ্ল্যাট থেকে দুই হাত বাঁধা অবস্থায় বীথি আক্তার (২৩) নামের এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে।মঙ্গলবার বিকেলে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে তরুণীর দুই হাত বাঁধা ও মাথায় আঘাতের চিহ্নসহ রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।দীপক চন্দ্র নাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণীকে হত্যার পর হত্যাকারীরা বাইরে থেকে ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ করে চলে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন