রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় উড়োজাহাজে থাকা ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া (আরআইএ)।সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল আন-১২ মডেলের সামরিক পরিবহন বিমান।
জনবসতিহীন এলাকায় এটি ভেঙে পড়ে।দুর্ঘটনাস্থল থেকে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদিউক বলেন, জরুরি উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাঁদের প্রধান কাজ এখন দুর্ঘটনার তদন্তে সহায়তা করা।অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দুর্ঘটনাস্থল দেখা গেছে। ইয়াগুনোভো গ্রামের কাছে ধারণ করা ওই ভিডিওতে সেরেদিউক বলেন, দুর্ঘটনার সময় উড়োজাহাজটি ওই অঞ্চলের ওপর দিয়ে উড়ছিল।
সূত্র: প্রথম আলো

আর্মেনিয়ার টিভি টক শোতে রাজনৈতিক বিতর্ক রূপ নিল হাতাহাতিতে
স্ত্রীকে হারিয়ে কেমন কাটছে মাহাথিরের দিন
নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে ইসরায়েলের স্পিকার হলেন আইজেনকটের ঘনিষ্ঠ মাতান কাহানা
তিন আলাদা উদ্দেশ্য নিয়ে এক টেবিলে ট্রাম্প, পুতিন ও সি, কী থাকতে পারে আলোচনায়?
তিন আলাদা উদ্দেশ্য নিয়ে এক টেবিলে ট্রাম্প, পুতিন ও সি, কী থাকতে পারে আলোচনায়?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন