অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাঁদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার নেওয়ার অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের অভিযোগ, ব্যবহারকারীদের স্পষ্ট সম্মতি না নিয়ে এবং যথাযথভাবে না জানিয়েই তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের সুযোগ নিয়েছিল মেটা।
কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতালির নিয়ন্ত্রক সংস্থার আরোপ করা বড় অঙ্কের জরিমানাগুলোর একটি এটি।ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক অ্যাপের একটি ফিচারের মাধ্যমে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে সংরক্ষিত ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার পেয়েছিল মেটা। তবে এ বিষয়ে ব্যবহারকারীদের আগে থেকে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। বিতর্কিত ফিচারটি বন্ধ করতে মেটাকে ৬০ দিন সময় দিয়েছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা।
এ সময়ের মধ্যে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু রাখার ব্যবস্থা বন্ধ করতে হবে।
সূত্র: প্রথম আলো

চট্টগ্রামে মধ্যরাতে পুলিশ বক্সে আগুন
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরি, বয়স ১৮ হলেই আবেদন
রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভেঙে ফেলা হয়েছে
ফরজে কিফায়া কী, কেন এই বিধান সমাজে এত প্রয়োজন
শিক্ষার্থীরা কেন শারীরিক-মানসিক শাস্তির শিকার হবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন