advertisement

শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ

শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
ফটো কার্ড প্রিন্ট
ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী আগারগাঁওয়ে পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর আগারগাঁওয়ে পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে একযোগে কাজ করতে চায় বাংলাদেশ দোয়া চাইলেন ভাবনা দোয়া চাইলেন ভাবনা ট্রাম্পকে হত্যার ছক, পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের জেল ট্রাম্পকে হত্যার ছক, পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের জেল
advertisement

অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবায় বিভ্রাট

অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবায় বিভ্রাট
কারিগরি ত্রুটির কারণে অনেক দেশে অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবা ব্যবহার করা যায়নি

মাইক্রোসফটের পর কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবা। এর ফলে গতকাল মঙ্গলবার আইক্লাউড, অ্যাপ স্টোর, অ্যাপল ওয়ালেটসহ বেশ কিছু অ্যাপল সেবায় প্রবেশ করতে সমস্যার মুখে পড়েন বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। আইক্লাউডসহ নিজেদের বেশ কয়েকটি সেবায় ত্রুটি দেখা দেওয়ার বিষয়টি স্বীকার করে অ্যাপল জানিয়েছে, অভ্যন্তরীণ প্রযুক্তি হালনাগাদের কারণে এই সমস্যা তৈরি হয়েছিল।

সমস্যা সমাধানের কাজ চলছে এবং অনেক সেবা আবার সচল হয়েছে।অ্যাপলের একজন মুখপাত্র জানান, ‘অভ্যন্তরীণ আপডেটের কারণে কিছু বিভ্রাট ঘটার পর আমাদের অনেক সিস্টেম আবার সচল হয়েছে। যত দ্রুত সম্ভব অন্য সিস্টেমগুলো অনলাইনে আনার জন্য আমরা কাজ করছি।’ ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল থেকে সমস্যার তথ্য আসতে শুরু করে।

পরে আজ বুধবার সকাল ৬টা থেকে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রে সমস্যার সমাধান শুরু হয়েছে।যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রাজিল, গ্রিস ও লাটভিয়ার ব্যবহারকারীরাও অ্যাপল সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অপরাধীদের সাজা স্থগিতের পর ভীতসন্ত্রস্ত বিলকিস গুজরাট ছেড়ে চলে গেছেন

অপরাধীদের সাজা স্থগিতের পর ভীতসন্ত্রস্ত বিলকিস গুজরাট ছেড়ে চলে গেছেন
২০০২ সালে গুজরাট দাঙ্গায় বিলকিস বানু ও তাঁর পরিবারের ওপর উগ্র হিন্দুদের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ অপরাধের মধ্যে অন্যতম। তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া ছাড়া তাঁর ছোট্ট মেয়েসহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই অপরাধীর কারাদণ্ড স্থগিত হওয়ার খবর জানাজানির পর সপরিবার গুজরাট ছেড়েছেন সংঘবদ্ধ ধর্ষণের শিকার বিলকিস বানু। বিলকিসের আত্মীয়স্বজন গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এই খবর জানিয়ে বলেছেন, সুপ্রিম কোর্ট ওই রায় দিয়েছেন একতরফাভাবে।

ভয় ও নিরাপত্তাহীনতায় ভোগা বিলকিস ও তাঁর পরিবার রায় জানার পর এই মাসের গোড়ায় রাজ্য ছেড়ে অন্যত্র চলে গেছেন।২০০২ সালের ৩ মার্চ গুজরাটে দাঙ্গা চলাকালে ১৯ বছর বয়সী বিলকিস বানু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। সে সময় তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সে সময় তাঁর ৩ বছর বয়সী শিশুকন্যা সালেহাসহ পরিবারের ৭ সদস্যকে হত্যা করা হয়।২০০৮ সালে মুম্বাইয়ের বিশেষ আদালত ওই মামলায় ধৃত ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলা চলাকালে একজনের মৃত্যু হয়।

২০১৭ সালে বম্বে হাইকোর্ট সেই সাজা বহাল রাখেন।২০২২ সালের আগস্টে গুজরাটের হিন্দুত্ববাদী বিজেপি সরকার অপরাধীদের সাজা মওকুফ করে ১১ জনকেই মুক্তি দিয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শৈশব থেকে একা একা চলা শুরু করার সময়টাই কি একটি বড় ক্রান্তিকাল?

শৈশব থেকে একা একা চলা শুরু করার সময়টাই কি একটি বড় ক্রান্তিকাল?
সভায় পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।

এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।শৈশব থেকে একা একা চলা শুরু করার সময়টাই কি একটি বড় ক্রান্তিকাল? এমন প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘ঠিক তাই। বর্তমানে বা অতীতেও একজন শিশু হুট করে একা একা কোথাও যায় না, তার সঙ্গে কেউ না কেউ থাকে।

কিন্তু যখন সে স্বাধীনভাবে একা একা চলাচল বা নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করে, সেই সময়টাকে একটা ক্রিটিক্যাল টাইম বা ক্রান্তিকাল বলা চলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন