গোলকিপারের জীবনটা অদ্ভুত। ৯০ মিনিটে ১০টি দুর্দান্ত সেভ করেও তিনি আলোচনার বাইরে থাকতে পারেন। আবার একটি ভুলে সব আলো কেড়ে নিতে পারেন প্রতিপক্ষের স্ট্রাইকার। এমিলিয়ানো মার্তিনেজ অবশ্য এমন গোলকিপার নন। গোল বাঁচানোর আনন্দ যেমন উপভোগ করেন, তেমনি গোল হজম করলে নিজেকে ক্ষমা করতে পারেন না সহজে।কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ের ম্যাচেও সেটি দেখা গেল।
বাংলাদেশ সময় আজ ভোরে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে শুধু একটি গোল ঠেকাননি মার্তিনেজ, গড়েছেন দেশের ফুটবলের ইতিহাসে নতুন এক রেকর্ডও।কোস্টারিকাকে গোলবঞ্চিত রেখে আর্জেন্টিনার হয়ে ৪৭তম ম্যাচে ‘ক্লিন শিট’ তুলে নেন ২০২২ বিশ্বকাপজয়ী গোলকিপার। তাতেই ছুঁয়ে ফেলেছেন সের্হিও রোমেরোর রেকর্ড।
এত দিন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ক্লিন শিটের রেকর্ডটি ছিল রোমেরোর একার।তবে দুজনের পরিসংখ্যানে আছে বড় পার্থক্য।
সূত্র: প্রথম আলো

১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি
১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’
কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও
ধোনির অবসরে আইপিএলের ব্যবসায় কতটা প্রভাব পড়বে
আজ টিভিতে যা দেখবেন (১৮ নভেম্বর ২০২৬)

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন