রাজধানীতে তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাতে তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী আছেন।
এ ছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের একজন সদস্যও আছেন।পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কেউ কেউ নাশকতা, ককটেল হামলা এবং এসব কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার সঙ্গে জড়িত।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা কামাল, কাশিয়ানী উপজেলার সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন (৫৫), তাঁতী লীগের আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তুহিন হোসেন (৩২), আদাবর থানার সাবেক সাধারণ সম্পাদক মো. শামীম সরদার (৩২), মহিলা আওয়ামী লীগের আদাবর থানার সক্রিয় সদস্য মোছা. শিউলি (৫০), স্বেচ্ছাসেবক লীগের আদাবর থানার সক্রিয় সদস্য রিয়াজ (২৬), স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইউনিটের সাবেক সহসভাপতি মো. জলিল উদ্দিন ও বরগু...
সূত্র: প্রথম আলো

একঝলক (১৮ নভেম্বর ২০২৬)
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা, বন্ধ ম্যানুয়াল আবেদন
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
একসঙ্গে হাঁটলে কি সম্পর্কও ভালো হয়, কী বলছে আলোচিত গবেষণা
ছেলের ‘নেতৃত্বে’ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন