গত পবিত্র ঈদুল আজহার সময় বাংলাদেশের একটি অ্যালবিনো (সাদা) মহিষ দেশ–বিদেশি ব্যাপক আলোচনা তৈরি করেছিল। ডোনাল্ড ট্রাম্প নামে পরিচিতি পাওয়া সেই মহিষ বর্তমানে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) রয়েছে। সেখানে এটি এখন গবেষণার কাজে ব্যবহার হচ্ছে।বিএলআরআই কর্তৃপক্ষ বলছে, প্রাকৃতিক পরিবেশে অ্যালবিনো মহিষটি ভালো আছে। অন্যদের সঙ্গে একই শেডে মহিষটিকে রাখা হচ্ছে।
শেড একই হলেও অ্যালবিনো পুরুষ মহিষটি আলাদা থাকছে। কারণ, ষাঁড়গুলোকে একসঙ্গে রাখা হয় না। একসঙ্গে রাখলে মারামারি করে।রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা থেকে গত ২১ জুন মহিষটিকে বিএলআরআইয়ে নেওয়া হয়। তারপর মহিষটিকে প্রায় এক মাস কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে কোনো প্রাণীকে সাময়িকভাবে আলাদা করে নির্দিষ্ট জায়গায় রাখা হয়।
যাতে তার শরীরে কোনো রোগ বা সংক্রমণ আছে কি না তা পরীক্ষা করা যায়, থাকলে অন্য প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়া ঠেকানো যায়।বিএলআরআইয়ের মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব প্রথম আলোকে বলেন, কোয়ারেন্টাইনে মহিষটির শরীরে কোনো অসুখ–বিসুখ শনাক্ত হয়নি।
সূত্র: প্রথম আলো

বিরল ফিনলেস পরপয়েসের দেখা
প্রথম আলোর জন্মদিনে ফরিদপুরে নাটক ‘ক্ষণজন্মা’র মঞ্চায়ন
পুরুষের স্বাস্থ্য সুরক্ষায় নভেম্বর কেন মুভেম্বর, জানেন?
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন
সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার আবেদন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন