আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠেয় ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) অংশ নেবে বাংলাদেশ। গত সেপ্টেম্বরে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত ‘বাংলাদেশ ওপেন ২০২৬’ প্রতিযোগিতার জাতীয় পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত আট শিক্ষার্থীর সমন্বয়ে বাংলাদেশ দলটি নির্বাচন করা হয়েছে।
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের সহায়তায় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নেবে তারা। বর্তমানে বাংলাদেশ দলের উচ্চতর প্রশিক্ষণ চলছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডিওএসএন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের সদস্যরা হলেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুবাইদাহ জাফরিন ও নাফিয়া বাসার, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মোহাম্মদ জারিফ বিন সালেক ও মুয়াজ ইবনে বাশার, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নুসাইবা তাজরিন এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রাইয়ানা রুফাইদা।বাংলাদেশ দলের সঙ্গে কোচ হিসেবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেবেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের চিফ রোবটিকস কোচ মিশাল ইসলাম।
সূত্র: প্রথম আলো

শক্তিশালী পানির তৈরি ব্যাটারি
রাইজ ও ডিজিটএক্সের মধ্যে চুক্তি সই
পরিচালনা পর্ষদ চাইলে এনভিডিয়ার সিইও পদে ফিরতে চান জেনসেন হুয়াং
অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবায় বিভ্রাট
মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন