মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চরমোনাই পীরের বক্তব্য বিকৃতভাবে প্রচার না করার আহ্বান
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ওয়েলিংটনে প্রথম ইনিংসে কি লিড নিতে পারবে ভারত? নিউজিল্যান্ডে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুলের ১৩০ রানের জুটির পর সেটা পারার সম্ভাবনাই বেশি।আজ টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ৩৬৮ রানে। এরপর ১ উইকেটে ১৫৯ রানে দিনের খেলা শেষ করেছে ভারত। ৮৫ রানে আউট হন জয়সোয়াল। দেবদূত পাড়িক্কালকে (১৬*) নিয়ে ক্রিজে আছেন লোকেশ রাহুল (৫২*)।
কিন্তু এ তো গেল স্কোরকার্ডের খবর। মাঠে যে আরও ঘটনা ঘটেছে!রিভিউ নেওয়ার ঘটনা দিয়ে শুরু করা যায়। ভারতের ইনিংসে চতুর্থ ওভারে রাহুলের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন কাইল জেমিসন। অধিনায়ক টম ল্যাথামকে রিভিউ নিতে পটিয়েও ফেলেন। আম্পায়ারের নট আউটের সিদ্ধান্ত পাল্টাতে পর্যাপ্ত প্রমাণ না থাকায় রিভিউটি নষ্ট হয় কিউইদের। ল্যাথাম এরপর আরও একটি ভুল সিদ্ধান্ত নেন।সেটা সপ্তম ওভারের চতুর্থ বলে।
এবার বোলার ম্যাট হেনরি, ব্যাটসম্যান সেই রাহুলই, আবেদনও সেই এলবিডব্লুরই।
সূত্র: প্রথম আলো
জটিল ও সময়সাপেক্ষ কাজ দ্রুত এবং কম খরচে করার সুবিধা দিতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনাই ৪ নিওন’ উন্মোচন করেছে গুগল। গুগলের দাবি, জেমিনাই ৪ নিওন মডেলটি সফটওয়্যার তৈরির পাশাপাশি তথ্য বিশ্লেষণ ও বৈজ্ঞানিক গবেষণার মতো জটিল কাজে একাধিক ধাপের কার্যক্রম পরিচালনা করে দ্রুত ফলাফল দিতে পারে।
উন্নত যুক্তি বিশ্লেষণের সক্ষমতার পাশাপাশি কাজের গতি ও ব্যয়ের দিক থেকেও আগের মডেলগুলোর তুলনায় এগিয়ে রয়েছে নতুন মডেলটি।গুগলের তথ্যমতে, কোড লেখা, তথ্য বিশ্লেষণ, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নত সক্ষমতা দেখিয়েছে জেমিনাই ৪ নিওন। স্বাধীন এআই মূল্যায়ন প্ল্যাটফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনডেক্সে ৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মডেলটি।
যেসব ব্যবহারকারীর জটিল পেশাগত কাজের জন্য শক্তিশালী এআই মডেল প্রয়োজন, তবে সব ক্ষেত্রে সর্বোচ্চ সক্ষমতার মডেল ব্যবহারের দরকার নেই, তাঁদের কথা বিবেচনা করেই নতুন মডেলটি তৈরি করা হয়েছে।গুগল জানিয়েছে, একাধিক ধাপে সম্পন্ন করতে হয়—এমন জটিল কাজেও দক্ষতার পরিচয় দিয়েছে জেমিনাই ৪ নিওন।
সূত্র: প্রথম আলো
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না।আজ শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথাগুলো বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।চলমান সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না—এমন প্রশ্ন করেন সাংবাদিক।
জবাবে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। পেট্রলবোমা নিক্ষেপ করে কিংবা অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ বলে পালিয়ে গিয়ে কেউ পার পাবে না।
আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।আওয়ামী লীগের নাশকতায় কেন এখনই কঠোর হচ্ছে না সরকার, পরিকল্পনা কীপররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে স্থগিত আছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন