advertisement

গণ-অভ্যুত্থানের পর দাপট তৈরি হয়েছে বৈষম্যবাদী রাজনীতির

গণ-অভ্যুত্থানের পর দাপট তৈরি 
হয়েছে বৈষম্যবাদী রাজনীতির
ত্রৈমাসিক সংকলন ‘সর্বজনকথা’র ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রীতিসম্মিলনীতে বক্তব্য দিচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। বাংলা একাডেমি, ঢাকা। ২১ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

বৈষম্যবিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে কীভাবে বৈষম্যবাদী চিন্তার উত্থান ঘটল, সেই প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী অনেক কথা এসেছে। অথচ অভ্যুত্থানের পর দাপট তৈরি হয়েছে বৈষম্যবাদী রাজনীতির। এমন একটা গোষ্ঠী ক্ষমতায়িত হয়েছে, যারা মানুষের সৃজনশীল জগৎ, চিন্তার জগৎ ও মুক্তির চিন্তার বিরোধী।

যারা মানুষকে, নারীকে, বৈচিত্র্যকে শৃঙ্খলের মধ্যে রাখতে চায়।শনিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে এক প্রীতিসম্মিলনীতে আনু মুহাম্মদ এ কথা বলেন।

তাঁর সম্পাদিত রাজনীতি, অর্থনীতি ও সমাজ বিশ্লেষণমূলক ত্রৈমাসিক সংকলন ‘সর্বজনকথা’র ১২ বছর পূর্তি উপলক্ষে এ সম্মিলনীর আয়োজন করা হয়।আনু মুহাম্মদ মনে করেন, সমাজের চিন্তা ও সম্মতি তৈরির প্রক্রিয়ার মধ্যেই এমন কিছু উপাদান রয়েছে, যার কারণে মানুষ বৈষম্যবিরোধী ও বৈষম্যবাদী চিন্তার পার্থক্য বুঝতে পারছে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অভ্যুত্থানের মুখে পালিয়ে ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল অভ্যুত্থানের মুখে পালিয়ে ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন নারায়ণগঞ্জে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা নারায়ণগঞ্জে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপি প্রতিনিধি দল রংপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন রংপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
advertisement

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল
নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক দল ও জাসাসের দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান।

এ ছাড়া পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।

গতকাল শনিবার পাবনার বেড়া পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।কালিয়ায় ভাঙচুর–আগুনএর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

মানুষের জীবনে আনন্দের উপলক্ষ আসে নানা পথে। কাঙ্ক্ষিত কোনো সংবাদ, দীর্ঘ প্রতীক্ষার অবসান, বিপদমুক্তি কিংবা প্রিয়জনের সফলতা হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়। এমন মুহূর্তে মানুষ সাধারণত উচ্ছ্বাস প্রকাশ করে, আনন্দ উদ্‌যাপন করে। কিন্তু একজন মুমিনের আনন্দ প্রকাশের সঙ্গে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও জড়িত থাকা উচিত।ইসলাম আনন্দের মুহূর্তেও আল্লাহকে স্মরণ করার শিক্ষা দিয়েছে। রাসুল (সা.)-এর জীবনাচারে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে।

তাঁর সুন্নাহ থেকে জানা যায়, সুসংবাদের সময় কীভাবে একজন মুমিনের আনন্দও ইবাদতে পরিণত হতে পারে।১. আল্লাহর প্রশংসায় দোয়া পাঠ সুসংবাদ পেলে আল্লাহর প্রশংসা করা নবীজির একটি বিশেষ আমল ছিল।

আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, নবীজি (সা.) পছন্দনীয় কিছু দেখলে এই দোয়া পড়তেন, ‘আলহামদু লিল্লাহিল্লাজি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত।’অর্থ: ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যাঁর অনুগ্রহে যাবতীয় কল্যাণকর কাজ পূর্ণতা লাভ করে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮০৩)এই ছোট্ট দোয়ায় কৃতজ্ঞতার গভীর শিক্ষা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল

প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল
নিজের দ্বিতীয় গোলে আর্সেনালকে সমতায় ফেরানোর পর মাদুয়েকে

নিউক্যাসল ইউনাইটেড ২-২ আর্সেনাল সেন্ট জেমস পার্কে রোমাঞ্চ ছড়াল নিউক্যাসল ইউনাইটেড ও আর্সেনাল। গোল হলো চারটি। কিন্তু কেউ কারও চেয়ে বেশি গোল করতে পারেনি। তাতে আর্সেনালের একটু স্বস্তিই পাওয়ার কথা।

২-২ গোলে ড্র ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যে ৭৭ মিনিট পর্যন্তও হার দেখছিল!পরের মিনিটে ননী মাদুয়েকের গোলে শেষ পর্যন্ত নিউক্যাসলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে আর্সেনাল।অথচ প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে জয় দেখছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ভুল করে বসেন তাঁদের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। ৪৯ মিনিটে ওডেগার্ডের বল হারানো ছিল নিউক্যাসল উইঙ্গার হার্ভি বার্নসের গোলের প্রাথমিক উৎস।

সমতায় ফেরা নিউক্যাসল আরেকটু ভয়ঙ্কর হয়ে ওঠে ৬২ মিনিট মালিক থাইয়ুর গোলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন