ফরাসি অপেরা সংগীতের সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে রাজধানীতে অনুষ্ঠিত হলো বিশেষ সংগীতানুষ্ঠান ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’।
ফ্রান্স দূতাবাসের আমন্ত্রণে ঢাকায় আসা দেশটির অপেরাশিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রের পরিবেশনায় শনিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এ আয়োজন হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ও আয়োজক কমিটির পৃষ্ঠপোষক জ্যঁ-মার্ক সেরে-শারলে। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সংক্ষিপ্ত বক্তব্যে তাঁরা বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।বক্তব্যের পর শুরু হয় অপেরার মূল পরিবেশনা।
সূত্র: প্রথম আলো

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল
কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন
খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
খুলনায় বিএনপি নেতাকে গুলি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন