মজুরি বৃদ্ধির দাবিতে টানা অবরোধ ও অসন্তোষের পর গাজীপুরে আজ রোববার সকালে শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাকশ্রমিক। তবে শ্রম আইন ২০০৬–এর ১৩(১) ধারা অনুযায়ী ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক আছে।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন প্রথম আলোকে বলেন, গাজীপুরে বেশির ভাগ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।
আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় এ আর রউফ স্টাইল কোর লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ সকালে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকেরা। এ সময় তাঁদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও তাঁরা সড়কে নামেননি। শান্তিপূর্ণ অবস্থান শেষে বেলা ১১টার দিকে তাঁরা সেখান থেকে চলে যান।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান।
আজ রোববার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায়পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় জেলা, মহানগর ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি ও ১০ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
সূত্র: প্রথম আলো

একঝলক (২২ নভেম্বর ২০২৬)
বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বিশ্বসেরা মেয়ো ক্লিনিক, হাসপাতালের এমন র্যাঙ্কিং কেন দরকা...
বালু দিয়ে হাতি-বাঘ, কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে আরও যা দেখা যাবে
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চলেছে জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল
১৮৭০ সালের দুর্ভিক্ষ থেকে ‘গজব রাত’ নেটফ্লিক্সে যা দেখছেন দর্শক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন