‘দায়রা’ সিনেমার পোস্টারবাংলাদেশ থেকে নেটফ্লিক্সে কোন সিনেমাগুলো বেশি দেখছেন দর্শকেরা? সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ থেকে নেটফ্লিক্সে দেখা সাত সিনেমায় রয়েছে চমক। অপরাধ, রহস্য, অ্যাকশন, রোমান্স থেকে কমেডি—বিভিন্ন ঘরানার সিনেমায় মেতেছেন দর্শকেরা। আলোচিত সাত সিনেমার গল্পে কী আছে? ১. ‘দায়রা’ শীর্ষে রয়েছে ‘দায়রা’। ভারতের আলোচিত এই ক্রাইম থ্রিলারে উঠে এসেছে আইন, বিচার ও পুলিশের ক্ষমতার ব্যবহার নিয়ে জটিল প্রশ্ন।
ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত চার ব্যক্তিকে পুলিশ হেফাজতে হত্যার ঘটনাকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। ঘটনাটি পুলিশের বৈধ অভিযান, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখতে তদন্তে নামেন এক কর্মকর্তা। একদিকে পুলিশের অভিযানের পক্ষে অবস্থান নেওয়া কর্মকর্তা, অন্যদিকে সত্য উদ্ঘাটনে দৃঢ়প্রতিজ্ঞ তদন্তকারী। দুই পক্ষের অবস্থানের সংঘাতে সামনে আসে বিচারব্যবস্থার নানা অসংগতি।
কারিনা কাপুর ও পৃথ্বীরাজ সুকুমারনের অভিনয় সিনেমাটির অন্যতম আকর্ষণ।
সূত্র: প্রথম আলো

একঝলক (২২ নভেম্বর ২০২৬)
বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বিশ্বসেরা মেয়ো ক্লিনিক, হাসপাতালের এমন র্যাঙ্কিং কেন দরকা...
বালু দিয়ে হাতি-বাঘ, কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে আরও যা দেখা যাবে
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চলেছে জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল
গাজীপুরে বেশির ভাগ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে ফিরেছেন, বন্ধ ৩২টি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন