advertisement

ভারত থেকে বাংলাদেশে আসছে দামি ফল পার্সিমন

ভারত থেকে বাংলাদেশে আসছে দামি ফল পার্সিমন
ফটো কার্ড প্রিন্ট
ভারতের কাশ্মীর ও হিমাচল প্রদেশে উৎপাদিত পার্সিমনের চাহিদা বাড়ছে বাংলাদেশে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানি হয়েছে ১৮২ টন।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জুলাই আন্দোলনে আওয়ামী লীগের দলগত ও ব্যক্তিগত দায় খতিয়ে দেখা হচ্ছে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের দলগত ও ব্যক্তিগত দায় খতিয়ে দেখা হচ্ছে ‘আমি তো সত্যিই রূপনগরের রাজকন্যা’ ‘আমি তো সত্যিই রূপনগরের রাজকন্যা’ সোনার দাম কেন এত কমছে, সামনে কী হবে? সোনার দাম কেন এত কমছে, সামনে কী হবে? সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ বাংলাদেশে সাংফোরের প্রথম গ্রাহক হিসেবে যুক্ত হলো মিডল্যান্ড ব্যাংক বাংলাদেশে সাংফোরের প্রথম গ্রাহক হিসেবে যুক্ত হলো মিডল্যান্ড ব্যাংক
advertisement

তদন্ত চলছে ৩ হাজার মামলার, অনুসন্ধানে ৫ হাজার অভিযোগ

তদন্ত চলছে ৩ হাজার মামলার, 
অনুসন্ধানে ৫ হাজার অভিযোগ

দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের প্রায় আট হাজার মামলা ও অনুসন্ধানের নথি জমেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এর মধ্যে প্রায় তিন হাজার মামলার তদন্ত চলছে; আর অনুসন্ধান চলছে প্রায় পাঁচ হাজার অভিযোগের। এসবের বাইরে আদালতে বিচারাধীন আরও প্রায় চার হাজার মামলা।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রায় ছয় মাস কমিশন না থাকায় কাজে স্থবিরতা দেখা দেয়। এ সময় নথি জমে যায়। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরও নথির জট সেভাবে কমছে না।

তাঁদের ভাষ্য, বর্তমান কমিশন প্রতিটি বিষয় যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছে। এতে দেরি হচ্ছে।গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুদকের চেয়ারম্যান এবং জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

এর আগে গত ৩ মার্চ পদত্যাগ করেন দুদকের সে সময়ের চেয়ারম্যান ও তিন কমিশনার।ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবিজন্মলগ্ন থেকেই দুদককে ক্ষমতাসীনেরা প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তিন পরাশক্তির সমীকরণে বদলে যাচ্ছে বিশ্বরাজনীতি, কী পরিবর্তন আসতে পারে

তিন পরাশক্তির সমীকরণে বদলে যাচ্ছে বিশ্বরাজনীতি, কী পরিবর্তন আসতে পারে
এই প্রথম চীন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একত্রে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হলেন।

ভূরাজনীতিতে অভূতপূর্ব ঘটনা দেখা যাচ্ছে। এই প্রথম চীন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একত্রে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হলেন। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া রাশিয়ার দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী আলেকজান্ডার দুগিনের এক পোস্ট নিয়ে শুরু হয়েছে তোলপাড়। সেই পোস্টের সঙ্গে আছে একটা গ্রাফিক্যাল ছবি; যে ছবিতে পুরো বিশ্বকে তিনটি প্রভাববলয়ের অধীন দেখানো হয়েছে। তারপরই এই তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠক।

ফলে অনেকেই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন, তবে বিষয়টি নিশ্চিতভাবেই এত সহজ-সরল নয়।তবে এটা পরিষ্কার, বিশ্বরাজনীতিতে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি দুর্বল হচ্ছে। বলা যায়, এর গোড়াটা কেবল ক্ষয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বব্যবস্থার চ্যালেঞ্জের মুখে পড়ছে। পড়বে না-ই–বা কেন, এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি।

সেটা হলো, চীন ও এশিয়ার দেশগুলো বৈশ্বিক অর্থনীতির প্রাণকেন্দ্র হলেও ক্ষমতাকাঠামো এখনো পশ্চিমের দিকে হেলে আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নাশকতা থামেনি, রাতেও দুই জেলায় বাসে আগুন, গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

নাশকতা থামেনি, রাতেও দুই জেলায় বাসে আগুন, গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার পর তা নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে

মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে গতকাল শনিবার দিবাগত রাতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায়।

এ ছাড়া গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নাটোরের নলডাঙ্গায় পড়ে থাকা অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এর মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামগামী লেনে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

চালকের অভিযোগ, যাত্রীবেশে বাসে উঠে দুই ব্যক্তি গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাসে আগুন দিয়ে নেমে যান।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন