ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বর্তমান সরকারি দলের লোকজন, নেতা ও ‘গডফাদারদের’ হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘মানুষ ধারণা করতে বাধ্য হচ্ছে, এর পেছনে বর্তমান সরকারি দলের লোকদের, নেতাদের, গডফাদারদের হাত আছে।’ আজ সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন শফিকুর রহমান।
তিন দিন আগে রাতে সেন্টারটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।সেন্টারে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে শাস্তির দাবি জানান জামায়াতের আমির। তিনি বলেন, ‘দুই থেকে আড়াই শ লোক এই অপকর্ম করল, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না? দীর্ঘ সময় ধরে করল, তাদের খুঁজে পাওয়া যায় না?
এগুলো সব রহস্যজনক।’সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, অর্ধশতাব্দী ধরে মানুষের সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটির নিরাপত্তায় শক্তিশালী কাঠামো গড়ে দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো দুর্বৃত্ত সেখানে হাত দিতে না পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।