advertisement

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রী

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান
ফটো কার্ড প্রিন্ট

দিনভর নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনসহ নানা কর্মসূচিতে ব্যস্ত থাকার পর ক্লান্তি উপেক্ষা করে সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন তিনি।

এরপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে অংশ নেন।প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান। তিনি বলেন, তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাওয়ার জন্য সকাল সাড়ে আটটায় বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন।

বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি টেকনিক্যাল ভেহিকেল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সোয়া ছয় লাখ কোটি খেলাপি ঋণ: আদায় কীভাবে সোয়া ছয় লাখ কোটি খেলাপি ঋণ: আদায় কীভাবে ৩০০ ফুটে ‘ডাকাতি, আসলে কী ঘটেছিল ৩০০ ফুটে ‘ডাকাতি, আসলে কী ঘটেছিল খাবারের খোঁজে লোকালয়ে এসে আহত বানর, চলছে চিকিৎসা খাবারের খোঁজে লোকালয়ে এসে আহত বানর, চলছে চিকিৎসা খাবারের খোঁজে লোকালয়ে এসে আহত বানর, চলছে চিকিৎসা খাবারের খোঁজে লোকালয়ে এসে আহত বানর, চলছে চিকিৎসা স্বচ্ছতা আনতে লটারিতে পদায়ন, বঞ্চিতরা বলছেন কাজ হচ্ছে ‘তদবিরে’ স্বচ্ছতা আনতে লটারিতে পদায়ন, বঞ্চিতরা বলছেন কাজ হচ্ছে ‘তদবিরে’
advertisement

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
রাজধানীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। র‍্যাম্পে হাঁটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে পায়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোয়া ছয় লাখ কোটি খেলাপি ঋণ: আদায় কীভাবে

সোয়া ছয় লাখ কোটি খেলাপি ঋণ: আদায় কীভাবে

আলোচক: মামুন রশীদসাবেক ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষকসঞ্চালক: শওকত হোসেন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট কী, মহাকাশে বিস্ফোরণ ঘটলে কী ধরনের বিপর্যয় হতে পারে

পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট কী, মহাকাশে বিস্ফোরণ ঘটলে কী ধরনের বিপর্যয় হতে পারে
স্যাটেলাইট

পৃথিবী থেকে কয়েক শ কিলোমিটার ওপরে মহাকাশে ঘুরছে হাজার হাজার কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। এগুলোর ওপর নির্ভর করছে ইন্টারনেট, মুঠোফোনে যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস, বিমান ও জাহাজ চলাচল এবং সামরিক নজরদারির মতো গুরুত্বপূর্ণ সেবা।পৃথিবীর কক্ষপথেই যদি একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে, তাহলে কী হবে? এতে শুধু আশপাশের স্যাটেলাইট নয়, পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা আরও অনেক স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে।

ব্যাহত হতে পারে ইন্টারনেট, যোগাযোগ ও অবস্থান নির্ণয়ের ব্যবস্থা। এমনকি সামরিক ও বেসামরিক দুই ধরনের সেবাই বড় বিপদের মুখে পড়তে পারে।এমন আশঙ্কাই নতুন করে সামনে এসেছে চলতি মাসে।

জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং দৈনিক জ্যুডডয়চে জাইতুংয়ের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী একটি স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান হওয়া তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কথিত স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন