ব্যাট হাতে দায়িত্ব নিতে জানেন। কিছুটা অধারাবাহিক ছিলেন বটে, তবে সেই সমস্যা কাটিয়ে উঠছেন। ব্যাটিংয়ের মেজাজ নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। আধুনিক ক্রিকেটের দাবি বোঝেন, জানেন কীভাবে খেলতে হয়। এর সঙ্গে এখন বল হাতেও হয়ে উঠছেন দলের ভরসা। সব মিলিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করছেন পাকিস্তানের হাসান নেওয়াজ। হয়ে উঠছেন পাকিস্তান ক্রিকেটের নতুন ভরসার নাম।নেওয়াজ মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান।
দলের বিপদে ইনিংস সামলানো, মাঝের ওভারগুলোতে রান তোলা কিংবা শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিং—সব ক্ষেত্রেই সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। সেটি টি-টুয়েন্টি ও ওয়ানডে, দুই সংস্করণেই।মাঝে জাতীয় দলে জায়গা হারানোর পর সেপ্টেম্বরে এশিয়ান গেমস ক্রিকেট দলে ফিরেছেন। সেখানে ভারতের বিপক্ষে ৯৬ রানের ইনিংসটি দিয়ে এসেছেন নতুন করে আলোচনায়।
শুধু এ দিনের ইনিংসটিই নয়, জাপানের মাটিতে এশিয়ান গেমসের ফাইনাল কিংবা ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও তাঁর ব্যাটিংয়ে দায়িত্ব নেওয়ার মানসিকতা দেখা গেছে।
সূত্র: প্রথম আলো

রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো
প্রতি তিন ম্যাচে একটি ইনিংস হার, ৫০ ছুঁয়ে রেকর্ড বাংলাদেশের
ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি
দক্ষিণ আফ্রিকায় আরও একটি ইনিংস হার, ব্যবধানটা আবারও বুঝল বাংলাদেশ
ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন