মূল সূত্র: বিস্তারিত পড়ুন
এমআইএসটিতে স্নাতক ডিগ্রি পেলেন ৩৬৬৮ শিক্ষার্থী
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের ফুটপাতে উঠে যায়। এ সময় ফুটপাতে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে। এতে বায়েজিদ-সীতাকুণ্ড সংযোগ সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কের ওই পাশে যান চলাচল বন্ধ ছিল।
অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করছিল।ঘটনাস্থলে থাকা বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) রক্তিম আহমেদ প্রথম আলোকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক থেকে ফুটপাতে উঠে যায়। এ সময় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে। খুঁটির সঙ্গে বৈদ্যুতিক তারও সড়কে ছড়িয়ে পড়ায় ওই পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।রক্তিম আহমেদ আরও বলেন, সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটি ও তার সরানোর কাজ করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা।
কখন ওই পাশে যান চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সূত্র: প্রথম আলো
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচির’ সময় চট্টগ্রাম নগরের একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী হতে রাজি না হওয়ায় এক ট্রাফিক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে মঙ্গলবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বুধবার বিষয়টি জানাজানি হয়।সাময়িক বরখাস্ত হওয়া সার্জেন্টের নাম মুজাহিদুল ইসলাম।
তিনি ২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জে।নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ সাময়িক বরখাস্তের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলা করার জন্য দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্টকে নির্দেশ দিয়েছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু তিনি মামলার বাদী হতে রাজি হননি।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও দায়িত্বে অবহেলার কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন