খেজুরের আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে মোট শুল্ক-কর ৪৮ দশমিক ৭৫ থেকে কমে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭৫ শতাংশ। খেজুরের ক্ষেত্রে এই সুবিধা ইতিমধ্যে কার্যকর হয়েছে, যা আগামী ১০ মার্চ পর্যন্ত বহাল থাকবে। অন্যদিকে মাল্টা ও আপেলের শুল্ক-কর ১২১ দশমিক ৭৮ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। তবে এই সুবিধা এখনই কার্যকর হচ্ছে না।রোজার আগে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় রাখতে এসব ফল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার।
নতুন এই ছাড়ে উন্নতমানের খেজুরে কেজিতে সর্বোচ্চ ১০১ টাকা এবং মাল্টা ও আপেলে প্রায় ৫৩ টাকা শুল্ক-কর সাশ্রয় হবে। তবে আমদানিতে এই সাশ্রয়ের পুরোটা ভোক্তারা পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।শুল্ক-করের আগের ও নতুন হার এবং কাস্টমসের শুল্কায়ন মূল্য বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি সুবিধা মিলবে উন্নতমানের খেজুর আমদানিতে। মান ও ধরনভেদে প্রতি কেজি খেজুরে ১৭ থেকে ১০১ টাকা পর্যন্ত শুল্ক-কর কমছে।
অন্যদিকে মাল্টা ও আপেলে শুল্ক-কর কমছে প্রায় অর্ধেক।পবিত্র রমজান উপলক্ষে ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে খেজুর, মাল্টা ও আপেলের শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত হয়।
সূত্র: প্রথম আলো

চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, তিনটি বন্ধ
কায়রোয় ব্যস্ত মহাসড়কে জ্বালানি ট্যাংকার উল্টে আগুন, নিহত ৩১
পোশাকশ্রমিকদের মজুরি বাড়ছে ৩৬ থেকে ৪৩ শতাংশ, বাস্তবায়ন ১ ডিসেম্বর থেকে
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন