সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদগুলোয় সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়টি সাতটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩ জনকে নিয়োগ দেবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। ৩০ নভেম্বর সকাল ১০টায় আবেদনের প্রক্রিয়া শুরু হবে।
আবেদন করা যাবে ২০ ডিসেম্বর ২০২৬ বিকেল পাঁচটা পর্যন্ত।পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৪টি।–গ্রেড ও বেতন স্কেল: ১৩তম গ্রেড (২৪,০০০–৫৮,০০০ টাকা)।–যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
সূত্র: প্রথম আলো

রূপা বিশ্বাসের ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গানটি জিটিএ সিক্সে জায়গা পেল যেভাবে
ক্যাম্পাস ফ্যাশন থেকে পাওয়ার ড্রেসিং, ৪ লুকে শানায়ার নতুন চমক
পাঁচ বন্ধুর চুইঝালের মুড়িমাখা ব্যবসা, ছয় ঘণ্টায় বিক্রি ১০ হাজার টাকা
পাহাড়ে আমন ধান কাটার ধুম
৫টি বিশাল বাওবাবগাছ পাচার আটকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন