জ্বালানি তেল
আজ মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। একাধিক কারণে তেলের মূল্যবৃদ্ধির এ ধারা অব্যাহত আছে। এদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত ১৯৮২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অর্থাৎ ৪৪ বছরের মধ্যে তাদের মজুত এখন সবচেয়ে কম।বিষয়টি হলো, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইরান সংঘাতের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এখনো আছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি ধীরে ধীরে বাড়ছে।
তবে সরবরাহ নিয়ে অনিশ্চয়তাই বেশি। এর জেরে আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৪৯ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৭৭ ডলারে উঠেছে।যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৩৪ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৯৪ ডলার হয়েছে।
আগের কার্যদিবসেও এই দুই তেলের দাম প্রায় ১ ডলার করে বেড়েছে।কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি বাড়ছে—বিষয়টি এখন কিছুটা স্পষ্ট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।